এই দিনগুলিতে ভুলেও তুলসি গাছে জল দেবেন না, ঘটবে মহাবিপদ, সংসারে নেমে আসবে কালো ছায়া

হিন্দু ধর্মে তুলসি গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্ম ও বাস্তু শাস্ত্রে তুলসি গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসি গাছ থাকে। সকাল, সন্ধ্যে তুলসি গাছকে পুজো করা হয় সকল বাড়িতে। তুলসি গাছে জল দেওয়া হয়। মনে করা হয়, তুলসি গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী তুষ্ট হবেন।

বাস্তু শাস্ত্রেও তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, তুলসি গাছে মা লক্ষ্মী বিরাজ করেন। আর্থিক দুঃখ-কষ্ট দূর করতে তুলসি গাছ বাড়িতে লাগানো হয়। তুলসি গাছ রাখার কিছু নিয়ম রয়েছে। বাড়ির কোন দিকে তুলসি গাছ লাগানো শুভ বা কোন কোন দিন তুলসি গাছে জল দিলে সংসারে সমৃদ্ধি ঘটবে, তা জেনে নেওয়া ভালো।

বাস্তু শাস্ত্রের মতে, বাড়ির প্রবেশদ্বারে তুলসি গাছ রাখা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, বাড়ির উত্তর দিকে তুলসি গাছ রাখা উচিত। এই দিক শুভ হিসেবে বিবেচনা করা হয়। স্নান সেরে তুলসি মঞ্চে বা তুলসি গাছে ধুপ দেওয়া উচিত। একই ভাবে সন্ধ্যেবেলা তুলসি মঞ্চে সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়ার রীতি রয়েছে। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

তুলসি গাছের গোড়া কখনও শুকনো রাখতে নেই। খেয়াল রাখুন যাতে তুলসি গাছের মাটি সব সময় ভেজা অবস্থায় রয়েছে। কিন্তু সপ্তাহের প্রতিদিন তুলসি গাছে জল দিতে নেই। এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাহলে সপ্তাহের কোন কোন দিন তুলসি গাছে জল দেবেন

রবিবার তুলসি গাছে জল দেবেন না। রবিবার হল সূর্যের দিন। বাস্তু শাস্ত্র মতে, রবিবার তুলসি গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসি গাছ স্পর্শ করবেন না। এটাও অশুভ হিসেবে হয়। এমনকী ভুলেও এই দিন তুলসি পাতা ছিঁড়বেন না। একই ভাবে, একাদশীর দিন তুলসি গাছে জল দেবেন না। বাস্তু শাস্ত্রে এবং হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশীর। একাদশীতেও তুলসি গাছ স্পর্শ করতে নেই। এতে সংসারে অমঙ্গল হয়। সূর্যগ্রহণের দিনও তুলসি গাছ স্পর্শ করবেন না। এই দিনও তুলসি গাছে ভুলেও জল দেবেন না।

আরও অন্যান্য খবর