মনের কোনও ইচ্ছাই পূরণ হচ্ছে না? ফাল্গুন মাসে এই কাজগুলি করে দেখুন তো, মনস্কামনা পূর্ণ হয় কী না!

ফাল্গুন মাসকে শক্তি ও যৌবনের মাস বলে মনে করা হয়। এমনকি আবহাওয়া অনুযায়ী এ মাসে পরিবেশ মনোরম হয়ে ওঠে এবং সর্বত্র নতুন উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ফাল্গুন মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান শিব, শ্রী কৃষ্ণ এবং চন্দ্র দেবের পুজোর মাস বলা হয় এই মাসকে। হোলি, মহাশিবরাত্রি ইত্যাদি প্রধান উত্‍সবগুলি এই মাসে পালিত হয়। ফাল্গুন মাস সংক্রান্ত কিছু নিয়ম ধর্মীয় গ্রন্থে দেওয়া হয়েছে, যা মেনে চলা উচিত।

সনাতন ধর্মে এই মাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চললে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে। এই মাসে শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো  করলে বিশেষ ফল পাওয়া যায়। সন্তান লাভের জন্যও এই মাসটি বিশেষ। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের যথাযথ পুজো  করলে নিঃসন্তানরাও সন্তান লাভ করে। 

  • ফাল্গুন মাসে শ্রী কৃষ্ণের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। আপনার ইচ্ছানুযায়ী আপনি শ্রীকৃষ্ণের যে কোনও রূপের পুজো  করতে পারেন।
  • সন্তান লাভের ইচ্ছা থাকলে, বাল কৃষ্ণের পুজো  করুন। প্রেম ও শান্তির জন্য মুরলিধর কৃষ্ণের পুজো করুন আর জ্ঞান ও বৈরাগ্যের জন্য, গীতা প্রচারকারী কৃষ্ণের পুজো  করুন। এই পুজোয় সুগন্ধি ফুল ব্যবহার করুন এবং সারা মাস তাদের আবির নিবেদন করুন।
  • স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে ফাল্গুন মাসে ভগবান শিবের পুজো  করুন। গোটা মাস ভগবান শিবকে শ্বেত চন্দন অর্পণ করুন।

আরও অন্যান্য খবর