বিগত কয়েকদিন ধরেই আদানি ইস্যু নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এই নিয়ে সংসদেও বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। এই নিয়ে আলোচনার জন্য একত্রিত হয় বিরোধীরা। গান্ধীমূর্তির পাদদেশে এই আদানি ইস্যুর নিয়ে ধরনাতেও বসেন নানান বিরোধী দলের নেতা-নেত্রীরা। এবার এই বিক্ষোভের আঁচ পড়ল কলকাতাতেও। আদানি ইস্যু নিয়ে এবার রাস্তায় নামতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
সূত্রের খবর, আগামীকাল, রবিবার এই আদানি ইস্যু নিয়ে বিক্ষোভ মিছিল করবে পশ্চিমবঙ্গের আম আদমি পার্টি। শুধু আদানি ইস্যুই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরুদ্ধেও তারা প্রতিবাদ করে তুল্বে বলে খবর। এই আদানি ইস্যু নিয়ে মোদী কেন চুপ, তা নিয়ে প্রশ্ন তুলে দেখানো হবে বিক্ষোভ।
জানা গিয়েছে, আগামীকাল বিজেপির সদর দফতরের সামনেই এই বিক্ষোভ দেখাবেন পশ্চিমবঙ্গের আম আদমি পার্টির নেতা-নেত্রীরা। কিন্তু এর থেকে বেশ কিছু প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল। কোনও রাজনৈতিক দলের দফতরের সামনে এভাবে প্রতিবাদ জানানোর বিষয়ে কলকাতা পুলিশ অনুমতি দিল কী করে?
এর আগে একাধিকবার দেখা গিয়েছে, বিজেপি যখন কলকাতার রাস্তায় কোনও মিছিল করতে গিয়েছে বা নবান্ন অভিযানেও পুলিশি অনুমতি মেলেনি। তাহলে আম আদমি পার্টিকে কীভাবে এই অনুমতি দেওয়া হল? বিজেপি বিরোধী দল বলেই কী এই পক্ষপাতিত্ব?
তাছাড়া, রাজ্য যেসময় নানান দুর্নীতিতে জর্জরিত, তখন অরবিন্দ কেজরিওয়ালের দলকে কোনও সময় প্রতিবাদ জানাতে দেখা যায় নি। রাজ্য সরকারের বিরুদ্ধে এমন প্রতিবাদ জানাতে দেখা যায়নি। তাহলে এবার আদানি ইস্যু নিয়ে কেন? তাদের এই প্রতিবাদ আদৌ কী সরকারের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে? এমন নানান প্রশ্ন উঠলেও পশ্চিমবঙ্গের আপ নেতা-নেত্রীরা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তাদের কথায়, এই সিদ্ধান্ত দিল্লি থেকে নেওয়া হয়েছে।
আম আদমি পার্টির এই সিদ্ধান্ত নিয়ে ওয়াকিবহাল মহলের মত, বঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই আম আদমি পার্টিকে এত সহজে আনা হয়েছে। তাদের মতে, আম আদমি পার্টি আসলে পশ্চিমবঙ্গে তৃণমূলের ‘বি টিম’ হয়ে কাজ করছে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোই তাদের লক্ষ্য, বর্তমান সরকারের বিরুদ্ধে যাওয়া নয়। a
বলে রাখি, কিছুদিন আগেই শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর এই রিপোর্ট অনুযায়ী, আদানি গোষ্ঠী কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ারের দর বাড়িয়েছে। এই নিয়ে এখন উত্তপ্ত দেশের রাজনীতি।





