নতুন বছরে মানিব্যাগে অবশ্যই এই জিনিসগুলি রাখুন, গোটা বছর কখনও অর্থের অভাব হবে না

নতুন বছর পড়তে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নতুন বছর যেন আমাদের জীবনে নতুন আশার সঞ্চার ঘটায়। আমরা সকলেই চাই যাতে নতুন বছর আমাদের খুব ভালোভাবে কাটে। আমাদের জীবনে যেন সমৃদ্ধি ঘটে আরও বেশি করে।

নতুন বছরে যদি আপনিও নিজের আর্থিক উন্নতি চান, তাহলে নিজের মানিব্যাগে এই জিনিসগুলি অবশ্যই রাখুন-

চাল

চালকে শুভ প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে নতুন বছরের প্রথম দিনে কয়েক দানা গোটা চাল প্রথমে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন। তারপর এগুলি নিজের পার্সে রেখে দিন। এর ফলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর সারা বছর থাকবে। এছাড়া এর ফলে আপনি অকারণ খরচের হাত থেকেও রক্ষা পাবেন।

এলাচ

২০২৩-এর প্রথম শুক্রবারে পাঁচটি ছোট এলাচ নিয়ে সেগুলি প্রথমে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। তারপর লাল রঙের সিল্কের কাপড়ে বেঁধে এগুসি নিজের পার্সে রেখে দিন। এর ফলে আপনার পার্সে কখনও টাকার অভাব হবে না বলে মনে করা হয়।

অশ্বত্থ পাতা

অশ্বত্থ গাছকে হিন্দুধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। নতুন বছরে পার্সে অশ্বত্থ গাছের একটি পাতা রাখলে তা আপনার সৌভাগ্যের দ্বার খুলে দেবে। নোটের সঙ্গে এই পাতাটি একসঙ্গে রেখে দিন। এর ফলে আপনার কখনও অর্থাভাব হবে না।

রুপোর কয়েন

রুপোর কয়েন অর্থকে আকর্ষণ করে বলে মনে করা হয়। ২০২৩ সালের প্রথম শুক্রবারে একটি রুপোর কয়েন প্রথমে মা লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর এটি নিজের পার্সে রেখে দিন। এর ফলে সারা বছর আপনার সম্পদ লাভ হবে। মনে রাখবেন পার্সের যে খাপে রুপোর কয়েন রাখবেন, সেখানে অন্য কিছু রাখবেন না।

ঠাকুরের ছবি রাখবেন না

অনেকেই নিজের পার্সে আরাধ্য দেবতার ছবি রাখেন। তবে এটা করা ঠিক নয়। কারণ পার্স চামড়ার তৈরি হয় আর আমরা অনেক সময় অপরিষ্কার হাত দিয়ে পার্স ধরি। ঠাকুরের ছবির বদলে পার্সে ওং বা স্বস্তিক চিহ্ন রাখতে পারেন।

লাল কাগজ

নতুন বছরের প্রথম দিনে একটি লাল রঙের কাগজের টুকরোতে নিজের মনের ইচ্ছে দু-এক কথায় লিখে ফেলুন। তারপর একটি সিল্কের সুতো দিয়ে সেটি বেঁধে পার্সে রেখে দিন। এর ফলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে বলে প্রচলিত বিশ্বাস।

RELATED Articles