Astrology : ভাগ্যের দরজা খুলবে ফলহারিণী কালীপুজোর দিনে! ৪ রাশির জাতকদের জন্য আসছে দুর্দান্ত সুখবর!

আগামী ২৬ মে সোমবার জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে অনুষ্ঠিত হতে চলেছে ফলহারিণী কালীপুজো। এই পুজো মূলত মা কালীকে ফল নিবেদন করে স্বাস্থ্য, ধন, সৌভাগ্য এবং সংসারিক শান্তির কামনায় করা হয়। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী। বিশেষত, চারটি রাশির জাতকদের জীবনে এই দিন থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। ভাগ্য সুপ্রসন্ন হবে, মিলবে সাফল্য ও আর্থিক উন্নতি।

বৃষ রাশি (Taurus) — ফলহারিণী কালীপুজোর প্রভাবে ভাগ্য বদলাতে চলেছে বৃষ রাশির জাতকদের। দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যা বা অসুস্থতা ঘিরে ছিল, তা থেকে মুক্তি মিলবে। নতুন কোনও ব্যবসা শুরু করতে চাইলে এই সময়টা অনুকূল। কর্মজীবী মানুষেরাও কাজের স্বীকৃতি ও প্রোমোশনের সম্ভাবনা দেখতে পাবেন।

মিথুন রাশি (Gemini) — মিথুন রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ ও পারিবারিক সুখের দিক থেকে দুর্দান্ত সময় অপেক্ষা করছে। নতুন কোনও যোগাযোগ বা প্রস্তাব থেকে ভবিষ্যতে বড় লাভ হতে পারে। ৭ জুন সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশ ও ১৫ জুন মিথুনে সূর্যের আগমন এই রাশির ভাগ্য আরও শক্তিশালী করবে।

মকর রাশি (Capricorn) — মকর রাশির জাতকদের জন্য ফলহারিণী কালীপুজোর সময়কাল বিশেষ সুফলদায়ক। কর্মজীবনে উন্নতি ও স্বীকৃতি আসবে। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে, দাম্পত্য জীবনে মিলবে শান্তি ও আনন্দ। পাশাপাশি আর্থিক দিক থেকেও ভাল সময়ের সূচনা হবে। সমাজে আপনার মর্যাদা ও সম্মান বাড়বে।

আরও পড়ুনঃ Murshidabad : বেতবোনায় এক রাতে ১১৩ টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল! আদালতের রিপোর্টে তৃণমূল নেতার নাম, পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ!

তুলা রাশি (Libra) — তুলা রাশির জাতকদের জীবনেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষ। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, স্বাস্থ্যগত দিক থেকেও উন্নতি হবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য নতুন দিশা খুলে যেতে পারে। জুন মাসে মিথুনে বুধ ও সূর্যের প্রবেশ এবং শুক্রের প্রভাবে তুলা রাশির জাতকদের ভাগ্য আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles