Astrology : গ্রহের অদ্ভুত সংযোগে ভাগ্য ফিরবে ৪ রাশির! আপনি কি সেই তালিকায় আছেন?

মে মাসের শুরুতেই আকাশে তৈরি হয়েছে বিরল গ্রহযোগ। জ্যোতিষ মতে, মীন রাশিতে একসঙ্গে শুক্র, বুধ, শনি ও রাহু উপস্থিত থাকায় চতুর্গ্রহী যোগের সৃষ্টি হয়েছে, যার প্রভাব থাকবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই বিশেষ গ্রহ-সংযোগের প্রভাবে কপাল খুলতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতকদের। কেরিয়ার, ব্যবসা, দাম্পত্য কিংবা আর্থিক ক্ষেত্রে আসতে চলেছে আশাতীত উন্নতি। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের ভাগ্যে আসছে এই পরিবর্তন।

বৃষ রাশি (Taurus) – চাকরি হোক বা ব্যবসা—দু’ক্ষেত্রেই উন্নতির ইঙ্গিত রয়েছে বৃষ রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, সঙ্গে আয়ও বাড়বে। সমাজে সুনাম বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে। ভ্রমণের সুযোগ আসতে পারে, যা মানসিক প্রশান্তিও দেবে।

মিথুন রাশি (Gemini) – মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল। চাকরির ক্ষেত্রে উন্নতির পাশাপাশি আর্থিক স্থিতি আগের তুলনায় অনেক ভাল হবে। ৭ জুন মঙ্গল সিংহে প্রবেশ করায় মিথুন রাশির উপর ষষ্ঠষ্টক রাজযোগের প্রভাবও পড়বে।

কুম্ভ রাশি (Aquarius) – কুম্ভ রাশির জাতকদের ভাগ্যে এবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে, আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনাও রয়েছে। শনি ও রাহুর প্রভাবে বিনিয়োগকারীদের জন্য সময়টা লাভজনক হতে চলেছে।

ধনু রাশি (Sagittarius) – ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মে মাস বিশেষভাবে অনুকূল। ব্যবসা হোক বা চাকরি, সাফল্য আসবে একাধিক ক্ষেত্রে। অর্থাগমের যোগও প্রবল। নতুন সুযোগের দরজাও খুলে যেতে পারে এই সময়।

আরও পড়ুনঃ INS: ‘জবাব দিতেই হবে!’ যুদ্ধের প্রস্তুতিতে আইএনএস সুরাত, আরব সাগরে মিসাইল ছুঁড়ে হুঁশিয়ারি ভারতীয় বাহিনীর

১৫ জুন সূর্য মিথুনে প্রবেশ করায় কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের। বুধ-বৃহস্পতির ত্রিএকাদশ যোগে লাভবান হবেন বৃষ, কর্কট ও মকর রাশির জাতকরা। এছাড়া, ২৮ জুলাই পর্যন্ত সিংহে মঙ্গল অবস্থান করায় বৃশ্চিক, মীন ও মিথুন রাশির জন্য আসছে ভাগ্যোন্নতির সম্ভাবনা। একই সঙ্গে, মীন রাশিতে শনি ও রাহুর যুগল সংযোগের প্রভাবে বৃষ, মকর ও তুলা রাশির জাতকরাও অর্থলাভ ও সাফল্যের মুখ দেখবেন বলে পূর্বাভাস দিচ্ছে জ্যোতিষ।

RELATED Articles