মাঝে আর একটা দিন। এরপরই আসছে নভেম্বর মাস। এই নভেম্বর মাস বেশ কিছু রাশির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসছে। এই মাসে পেশাগত ও আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন বেশ কিছু রাশির জাতক-জাতিকারা। মিলতে পারে নতুন চাকরি বা চাকরিতে হতে পারে পদোন্নতি।
দেখে নেওয়া কোন কোন রাশির ভাগ্য খুলছে আগামী মাসেই-
বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতি পেতে পারেন। বহুদিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন, তা মিলতে পারে। হতে পারে প্রমোশনও। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। আয়ও বাড়বে।
মেষ রাশি- কেরিয়ারের দিক থেকে ভালো ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা আসবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। বেতন বাড়তে পারে। ব্যবসায়ীরাও আর্থিক সুবিধা পাবেন। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
তুলা রাশি- নতুন চাকরির প্রস্তাব আসবে। কাঙ্খিত আয় ও পদ পেয়ে জীবনে আসবে দারুণ আনন্দ। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। স্বাস্থ্যও ভাল থাকবে। কিছু কিছু ক্ষেত্রে মতভেদ এড়িয়ে গেলে মাসটি খুব ভাল কাটবে।
কন্যা রাশি- ক্ষেত্র বিশেষে ভাল ফল পাবেন। যে প্রকল্পে কাজ করছেন তাতে সাফল্য আসবে। কাঙ্খিত অগ্রগতি ও ট্রান্সফার পেতে পারেন। ভ্রমণেও লাভ হবে। অর্থনৈতিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। মনমেজাজ ফুরফুরে থাকবে।
মকর রাশি- উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কাজে সাফল্য আসবে। কর্মজীবনে বাধা কেটে যাবে। কাজের কৌশল প্রশংসিত হবে। খরচ হবে, তবে আয়ও বজায় থাকবে।
ধনু রাশি- ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এটি উন্নতির মাস হবে। কাজের প্রশংসা পাবেন। নতুন কোনও কাজও শুরু করতে পারেন। আর্থিক লাভ হবে। নতুন কোনও উৎস থেকেও অর্থ আসতে পারে।
মীন রাশি- কর্মক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তন হতে পারে। তবে যদি ভেবেচিন্তা সিদ্ধান্ত নেন তাহলে বড়সড় সুবিধা পেতে পারেন। অর্থ ও পদও বজায় থাকবে।





