নববর্ষের প্রথম দিনই শনিদেব ও চন্দ্রদেবের যোগ, বিশেষ যোগের জেরে আমূল ভাগ্য বদলাবে ৪ রাশির, আর্থিক উন্নতির যোগ

বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই কুম্ভ রাশিতে একসঙ্গে বসছেন শনিদেব আর চন্দ্রদেব। চন্দ্রদেব একটি রাশিতে আড়াই দিন থাকেন।  তারপর অন্য রাশিতে চলে যান। অন্যদিকে, শনিদেব আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করেন। ১৭ জানুয়ারি থেকে শনিদেব কুম্ভ রাশিতে রয়েছেন। পয়লা বৈশাখের দিন অর্থাৎ ১৫ এপ্রিল চন্দ্রদেব এই কুম্ভ রাশিতেই প্রবেশ করেছেন। 

এর ফলে কুম্ভ রাশিতে বিষ যোগ তৈরি হচ্ছে। নাম শুনেই বোঝা যায়, এর ফলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। কিন্তু মনে রাখা উচিত, শনিদেব যে শুধুমাত্র কাউকে সমস্যায় ফেলেন, তা নয়। এর পাশাপাশি তিনি নানাভাবে কৃপাও করেন। বর্তমান সময়ে তিনি এমন ভাবেই প্রভাব ফেলবেন চার রাশির উপর। 

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কন্যা রাশি

কন্যা রাশির ষষ্ঠ ঘরে চন্দ্রদেব ও শনিদেবের মিশ্রণে বিষ যোগ হচ্ছে। এই সময়ে, আদালতের মামলায় ব্যর্থতা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা ভালো হবে। তবে এর পাশাপাশি মন ভালো থাকবে। বাড়ি বয়স্কদের সাহায্য পাবেন। যাঁরা ইতিমধ্যেই কোথাও বিনিয়োগ করেছেন, সেখান থেকে ভালো ফল পাবেন। 

কর্কট রাশি

চন্দ্রদেব ও শনিদেবের মিলন কর্কট রাশির জাতক-জাতিকাদের প্রাথমিক ভাবে সমস্যায় ফেলবে। কর্কট রাশির অষ্টম ঘরে এই সংযোগ ঘটছে। বাড়ির কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি যদি একটি নতুন কাজ শুরু করতে চান, তাহলে এখনই থামুন। বিনিয়োগও শুভ নয়। কোনও বিতর্কে জড়াবেন না। কিন্তু এর পাশাপাশি আপনার বর্তমানে কাজ ভালো ভাবেই চলবে। সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না। হাতে অর্থেরও অভাব হবে না। তবে সঞ্চয়ের দিকে মন দিন। 

কুম্ভ রাশি

এই আড়াই দিন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য সমস্যার হতে পারে। তাঁদের শরীরের খেয়াল রাখতে হবে। যাঁদের ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁদের ঝামেলা বাড়তে পারে। ফলে শরীরের খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যদিও আয় বাড়বে। এই সময়ের মধ্যে শনিদেবের কৃপায় দীর্ঘ দিন ধরে চলা অশান্তি থেকে মুক্তির পথ দেখতে পাবেন। বয়োজ্যেষ্ঠ কারও থেকে ভালো খবরও পেতে পারেন। 

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ ঘরে চন্দ্রদেব ও শনিদেবের মিলন প্রাথমিক ভাবে কষ্টকর হবে। এই আড়াই দিনে আপনার মানসিক চাপ থাকতে পারে। বাড়িতে কিছু অশুভ সংবাদও আসতে পারে। এ ছাড়া অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে। কিন্তু আড়াই দিন পর থেকেই সময় বদলে যাবে। সংসারে শান্তি থাকবে। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। ভালো খবর পেতে পারেন। 

RELATED Articles