স্ত্রীর মর্যাদা ফিরে পেতে মরিয়া পঞ্চমী! উকিল সেজে মল্লিক বাড়িতে এবার সে! সে কি পারবে চিত্রা আর কিঞ্জলের বিয়ে ভাঙতে? নতুন প্রোমো আসতেই আগ্রহী দর্শক

এই মুহূর্তে স্টার জলসায় যে কটি ধারাবাহিক জনপ্রিয়তা অর্জন করছে তার মধ্যে অন্যতম হলো অতি অলৌকিক গল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা ধারাবাহিক ‘পঞ্চমী’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতা দের এবং অভিনেতা রাজদীপ গুপ্তকে। সেই সঙ্গে খলনায়িকার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী।

এই ধারাবাহিকের নায়িকা পঞ্চমী হলো একজন ইচ্ছাধারী নাগিনী। যে প্রথম থেকে তার আসল পরিচয় জানতো না। কিন্তু তারপর কিঞ্চলের সঙ্গে তার বিয়ের পর সে তার আসল পরিচয় জানতে পারে। উল্টোদিকে কিঞ্জলের মধ্যেও রয়েছে একটি অলৌকিক ক্ষমতা। কিঞ্জলের সঙ্গে মিলিত হওয়ার পর নাগিনীর গর্ভে যে সন্তান আসবে তার মাথায় থাকবে নাগমণি।

যার জন্য কিঞ্চলের সঙ্গে এক প্রকার জোর করে এবং সবাইকে বসে এনে বিয়ে করেছে কালনাগিনী চিত্রা। সে এবং তার গুরুদেব মিলে কিঞ্জলকে মেরে দিতে চায়। উল্টো দিকে পঞ্চমী চায় কিঞ্চলকে বাঁচাতে সে সব রকম চেষ্টা করে যাচ্ছে তার স্বামীকে বাঁচানোর। কিন্তু কিঞ্জলের মা চিত্রার আসল রূপ না জেনেই তাকে সাপোর্ট করছে আর পঞ্চমীকে খারাপ খারাপ কথা শোনাচ্ছে।

তবে এবার একটি নতুন প্রোমো সামনে এলো যেখানে কিঞ্জল বলছে যে সে চিত্রাকে ডিভোর্স দিয়ে পঞ্চমীকে আবার বিয়ে করে তার অধিকার ফিরিয়ে দিতে চায়। তার জন্য সে মল্লিক বাড়িতে উকিল ডেকেছে। কিন্তু সেই শুনে পঞ্চমীকে চড় মারতে যায় কিঞ্জলের মা আর তখন পঞ্চমী কিঞ্জলের মায়ের হাত ধরে বলে সে এবার তার স্ত্রী এর অধিকার বুঝে নেবে। উল্টোদিকে চিত্রা বলে যে কিভাবে মল্লিক বাড়িতে উকিল আসে সে দেখবে।

পরে দেখা যায় পঞ্চমী বাবা নীল কন্ঠের কাছে প্রার্থনা করছে এবং বলছে যে তার পাশে যেন তিনি থাকেন এবং সে এবার মল্লিক বাড়িতে উকিল সেজে আসবে। শুধু দেখার পঞ্চমী উকিল সেজে চিত্রা আর কিঞ্জলের বিয়েটা ভাঙতে পারে কিনা এবং নিজের স্ত্রীয়ের অধিকার কেড়ে নিতে পারে কিনা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles