জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসে একাধিক গ্রহের গোচর রয়েছে। ৩টি বড় গ্রহের গোচর রয়েছে নতুন বছরের প্রথম মাসেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৭ জানুয়ারি রাত ৯ টা ৩২ মিনিটে রয়েছে ধনু রাশিতে গোচর করবে বুধ। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে সূর্য। ফলে সেখানে বুধাদিত্য যোগ তৈরি হবে। আবার ১৫ জানুয়ারি সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে গোচর করবে মকর রাশিতে। আর ১৮ জানুয়ারি রাত ৯ টা ৫ মিনিটে শুক্র গোচর করবে ধনু রাশিতে। আগামী মাসে বড় ৩টি গ্রহের গোচরের ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখবেন, আয় বাড়বে তাদের।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
কন্যা রাশি
এই সময় আমদানি আরও বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। ধার্মিক ও সামাজিক কাজে মন বসবে এদের। চাকরিরতরা খুবই খুশি থাকবেন। এই সময় পদ প্রতিষ্ঠা হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। যদি নতুন কোনও কাজ করতে যান, তাহলে মিলবে লাভ। কাজে সাফল্যের যোগ রয়েছে। সব ভালো কাজ করার যোগ এই সময় পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
নতুন বছরে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে রয়েছে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। এই সময় বিনিয়োগ করলে দারুণ লাভ মিলবে। যে কোনও কাজেই পাবেন সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ধনদৌলত খুবই বৃদ্ধি পাবে। আর্থিক পক্ষ মজবুত হবে। সামাজিক প্রভাব বাড়বে এদের। কেরিয়ারে উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
এই সময় আর্থিক অবস্থা তুঙ্গে থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। টাকাকড়ির কমতি হবে না। নানান ধরনের উৎস থেকে টাকা পয়সা পাওয়া যাবে। বাড়বে টাকা। আসবে আয়। বিনিয়োগ থেকে ভবিষ্যতে লাভ পাবেন এরা। কেরিয়ারে আগের থেকে বেশি ভালো থাকার উপায় থাকবে। পারিবারিক জীবনে খুশি আসবে এই রাশির জাতক-জাতিকাদের।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!