Astrology : জুলাইয়ে দু’দফায় চলন গুরুর! এই ৩ রাশির জীবনে ফিরবে হারানো টাকা, মিলবে ভালোবাসা ও উন্নতি!

আবার একবার পরিবর্তনের মুখে বৃহস্পতি! ২০২৫ সালের জুলাই মাস জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, এই এক মাসে দু’বার নিজের চলন বা নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি। এক পদে থাকাকালীনই অন্য পদে প্রবেশ করবে দেবগুরু। পঞ্জিকা মতে, প্রথমবার ১৩ জুলাই এবং দ্বিতীয়বার ২৮ জুলাই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটবে। ফলত, এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে রাশিচক্রের কয়েকটি নির্দিষ্ট রাশির উপর। কার কার ভাগ্যে খুলবে সমৃদ্ধির দ্বার? চলুন জেনে নেওয়া যাক।

কর্কট রাশি (Cancer) : এই মাসে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। যারা দীর্ঘদিন ধরে কোনও আর্থিক সমস্যায় ভুগছিলেন, তাঁদের জন্য সুখবর। আটকে থাকা টাকা বা পুরনো ঋণ খুব তাড়াতাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। গুরুর কৃপায় এই সময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন, আর চাকরিপ্রার্থীরা কাঙ্ক্ষিত পজিশনের ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। যাঁরা সদ্য বিবাহিত, তাঁদের দাম্পত্য জীবন সুখের হবে। পরিবারে শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি (Leo) : সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতির এই চলন জীবনে নিয়ে আসবে স্থিতি এবং সুখ। বিশেষত দাম্পত্য জীবনে প্রেম আরও গভীর হবে। দাম্পত্য কলহ মিটে যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে সিনিয়রের প্রশংসা পাবেন, সহকর্মীদের সহায়তাও মিলবে। পরিবারের সঙ্গে মানসিক বন্ধন দৃঢ় হবে, যার ফলে মনের শান্তি আসবে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টা লাভজনক হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসতে পারে।

ধনু রাশি (Sagittarius) : ধনু রাশির জাতকদের জন্য বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন একেবারে আশীর্বাদ স্বরূপ। বিশেষ করে যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা উদ্যোক্তা হতে চাইছেন, তাঁদের জন্য সময়টি উপযুক্ত। যে কোনও উদ্যোগে সফলতা আসবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। আর্থিক দিক মজবুত হবে এবং সঞ্চয় বাড়বে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে এই সময়ে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari : ১৬৩ ধারা জারি থাকলেও ছাড় হাইকোর্টের, শর্ত সাপেক্ষে মহেশতলা যাচ্ছেন শুভেন্দু মঙ্গলবার!

জ্যোতিষ মতে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন প্রতিটি রাশির উপর প্রভাব ফেলে, তবে কর্কট, সিংহ ও ধনু রাশির ক্ষেত্রে এই প্রভাব বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতকরা নিজেদের জীবনে আর্থিক স্থিতি, দাম্পত্য সুখ ও স্বাস্থ্যের উন্নতি প্রত্যক্ষ করতে পারবেন। তাই এই সময়কে ইতিবাচকভাবে কাজে লাগানোর উপদেশ দিচ্ছেন জ্যোতিষাচার্যরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর