Astrology : বৃহস্পতির উল্টো পা! চলতি বছরের শেষভাগে ভাগ্য খুলবে এই ৩ রাশির!

বছরের শেষে একটা বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে আকাশের গ্রহগুলোর চলন। গ্রহরাজ বৃহস্পতি, যাঁকে দেবগুরু বলা হয়, নভেম্বর মাসে বক্রী হতে চলেছেন। সাধারণত বৃহস্পতি যেখানে থাকেন, সেখানে শুভফল দেন। তবে যখন তিনি নিজের গতির উল্টো দিকে চলতে শুরু করেন, তখন কিছু রাশির জাতক-জাতিকার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটে। ১১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মিথুন রাশিতে বক্রী থাকবেন বৃহস্পতি। এই সময় তিনটি রাশি এক কথায় রাজযোগের মতো সময় উপভোগ করবে।

সিংহ রাশি – সিংহ রাশির জাতকদের জন্য এই সময় যেন হাতেগোনা সুযোগ নিয়ে আসবে। যাঁরা বহুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন বা কোনও বড় বিনিয়োগে দ্বিধায় ছিলেন, তাঁদের জন্য এটা স্বস্তির সময়। হঠাৎ করে কোনও পুরনো পাওনা ফিরে আসতে পারে বা নতুন কোনও প্রকল্প থেকে রোজগারের পথ খুলে যেতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা সাহস করে কোনও বড় পদক্ষেপ নিলে সফল হবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরামর্শ নিলে ভালো ফল পাবেন।

কন্যা রাশি – কন্যা রাশির ক্ষেত্রে এই সময় ক্যারিয়ার সংক্রান্ত বিষয়েই বেশি ফলদায়ক হবে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন বা বদল চাইছেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। সরকারি বা বেসরকারি যে কোনও ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীরাও নতুন ডিল বা পার্টনারশিপে লাভবান হতে পারেন। জীবনে স্থিতি আসবে এবং পারিবারিক ক্ষেত্রেও সুখ ও শান্তি অনুভব করবেন।

তুলা রাশি – তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতির বক্রী অবস্থান একাধিকভাবে উপকারে আসবে। অর্থনৈতিক দিক যেমন শক্তিশালী হবে, তেমনই সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বাড়বে। কোনও বড় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ অথবা দূরভ্রমণের সুযোগ পেতে পারেন। এই সময়ে মানসিক প্রশান্তিও আসবে। নিজের চিন্তাভাবনায় একটা পরিণত ভাব আসবে, যা ভবিষ্যতের সিদ্ধান্তে সাহায্য করবে।

আরও পড়ুনঃ Online relationship scam : ডিভোর্স মহিলাকে ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, তারপর ছবি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক!

গ্রহের গতিপথ যেমনই হোক না কেন, বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন উল্টো পা ফেলেন, তখনও কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য সেটাই সৌভাগ্যের দুয়ার খুলে দেয়। সিংহ, কন্যা ও তুলা—এই তিন রাশির জন্য ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাস হতে চলেছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। পরিকল্পনা করে এগোলে, এই সময়ে পাওয়া সুযোগ ভবিষ্যতের ভিত মজবুত করে দিতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles