ফেব্রুয়ারি মাসে অস্ত যাবে বৃহস্পতি। আগামী 23 শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই অস্ত থাকবে এই গ্রহ। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃহস্পতি গ্রহ কে শুভ এবং সাত্বিক মানা হয়। জ্ঞান শিক্ষক সন্তান বড় ভাই পুণ্য পবিত্র স্থান ধন দান ধর্মীয় কাজ এবং বুদ্ধির কারক গ্রহ হল বৃহস্পতি। ধনু এবং মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির ওপর বৃহস্পতির প্রভাব পড়ে তারা সাত্বিক গুণাবলী লাভ করেন। যদি কোষ্ঠীতে বৃহস্পতি শুভ পরিস্থিতিতে থাকে তাহলে সেই ব্যক্তি শুভ ফলাফল লাভ করে। সামনের মাসে বৃহস্পতি অস্ত গেলে এই পাঁচটি রাশির ওপর শুভ ফলাফল বিরাজ করবে।
মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা কর্ম ক্ষেত্রে মান সম্মান এবং সাফল্য লাভ করবেন। আয়ের পথ বৃদ্ধি হবে। ব্যবসা-বাণিজ্য করলেও তাতে ভালো ফল লাভ করবেন। পছন্দমত চাকরি মিলতে পারে। পড়ুয়ারা শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারে।
বৃষ: আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থ লাভের যোগ সৃষ্টি হচ্ছে এবং সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
মিথুন: বিদেশযাত্রার যোগ তৈরি হচ্ছে। আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবনে মাধুর্য সৃষ্টি হবে। ভাইবোনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো হবে।
সিংহ: শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের মান সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে এবং সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
তুলা: পরিবারে বৃদ্ধি হবে। সৃজনশীল শক্তির প্রকাশ ঘটবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন এবং অর্থ লাভ হবে।





