যৌ’ন হেনস্থা, চুল কেটে, মুখ কালি লেপে জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানো হল মহিলাকে, বাঁচানোর বদলে তোলা হল ভিডিও

সাধারণতন্ত্র দিবসে একদিকে যখন দিল্লির রাজপথে চলছে কুচকাওয়াজ, সেই সময় রাজধানীতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। অভিযোগ, এক ২১ বছরের মহিলাকে কয়েকজন মিলে তুলে নিয়ে যায়। এরপর দু’জন তাঁর উপর যৌ’ন নির্যাতন চালায়। এরপর মহিলার চুল কেটে, মুখে কালো কালি লেপে, গলায় জুতোর মালা পরিয়ে তাঁকে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হয়।

পূর্ব দিল্লির এই ঘটনায় নারী সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওই মহিলাকে প্রকাশ্যে যখন হেনস্থা করা হচ্ছে, সেই সময় তাঁকে কেউ বাঁচানো তো দূরের কথা, এই গোটা ঘটনার ভিডিও করে লোকজন। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু কেন ওই মহিলাকে এভাবে হেনস্থা করা হল?

সূত্রের খবর অনুযায়ী, গত নভেম্বর মাসে স্থানীয় এক ১৬ বছর বয়সী এক কিশোর রেললাইনে আত্মহত্যা করেছিল। দাবী, ওই মহিলার সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনেই যুবক আত্মহত্যা করে বলে পরিবারের দাবী। সেই আক্রোশের জেরেই ওই মহিলাকে এভাবে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা সকলেই ওই কিশোরের আত্মীয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই কিশোরের আত্মীয় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আবগারি আইনে আগে থেকেই তিনজন অভিযুক্ত ছিলেন। যে দু’জন উই মহিলাকে প্রকাশ্যে হেনস্থা করেছে, তাদের খোঁজ চলছে।

পুলিশের কথা অনুযায়ী, গতকাল, বুধবার বেলা ১টা ১৮ মিনিট নাগাদ তাদের কাছে খবর আসে যে ওই এলাকায় এক মহিলাকে হেনস্থা করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা হিয়েছে, নির্যাতিতা ওই মহিলা বিবাহিতা। তাঁর স্বামী একজন সাফাইকর্মী। ওই মহিলাকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর