জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো এই পথ যদি না শেষ হয়।টিআরপি রেটিংয়ে হয়তো এই সিরিয়াল খুব একটা ভালো ফল করতে পারে না কিন্তু এই কদিনেই এই সিরিয়ালের একটি বড় দর্শক বেস তৈরি হয়ে গেছে। সম্প্রতি সিরিয়ালে টানটান উত্তেজনা চলছে। রিনিকে মনে হয় শেষ পর্যন্ত সরকার বাড়ি ছাড়তেই হবে। এরকমটাই মনে হচ্ছে প্রোমো দেখে।
আসলে এই রিনির চরিত্রে যিনি অভিনয় করছেন সেই মিশমি দাস বর্তমানে কাজ করা থেকে বিরতি নিচ্ছেন এবং তিনি কলকাতা ছেড়ে যাচ্ছেন বলে গতকাল থেকে সংবাদ শিরোনামে রয়েছেন। সেই জন্যেই এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সকল সদস্যদের মন খারাপ। সেই মন খারাপের ছবি ফুটে উঠেছে রিনিকে দেওয়া ফেয়ারওয়েল এর মধ্যে। একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে রিনিকে সুন্দর করে থালা সাজিয়ে খাবার দিচ্ছেন টুকাই বাবুর মা আর পিসি। এইদিন রিনির লাস্ট শ্যুট ছিল।
যদিও অনেকের আবার ধারণা হয়েছে রিনিকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। কারণ যেভাবে টুকাই বাবুর পিসি ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করছিলেন রিনিকে তা দেখে মনে হওয়া স্বাভাবিক যে রিনির আইবুড়ো ভাত হচ্ছে।তবে তিনি যে এবার কাজ করা থেকে বিরতি নিচ্ছেন তার কারণ হলো তার ওপর অত্যধিক চাপ।একসঙ্গে দুটো সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে গিয়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। জি বাংলার এই পথ যদি না শেষ হয় এবং জিটিভির হিন্দি ধারাবাহিক রিস্তো কা মাঞ্ঝাতে অভিনয় করছিলেন মিশমি। আপাতত আর কোন ধারাবাহিকে দেখা যাবে না তাকে সেই জন্য তার অনুরাগীদের যথেষ্ট মন খারাপ।







