Astrology: হঠাৎ খুলে যাবে ভাগ্যের দরজা! হঠাৎই কেতু আশীর্বাদ ৫ রাশিজাতকের উপর—আপনি কী সেই সৌভাগ্যবানদের একজন?

জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে ছায়াগ্রহ হিসেবে গণ্য করা হয়। কেতু প্রধানত আধ্যাত্মিকতা, গবেষণা, বিলাসিতা ও ত্যাগের প্রতীক। এটি কখনও আশীর্বাদ স্বরূপ হয়, আবার কখনও চরম বিপর্যয় এনে দিতে পারে। তবে কিছু কিছু রাশির ওপর কেতুর বিশেষ কৃপা বর্তমান সময়েও দেখা যায়। যাঁদের জন্মছকে কেতু শুভ ঘরে অবস্থান করছে, তাঁদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আশ্চর্যজনক সাফল্য ও পরিবর্তন লক্ষ্য করা যায়। সম্প্রতি কেতুর প্রভাবে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতকদের জন্য কেতুর প্রভাব অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। নেতৃত্বের গুণে ভরপুর এই রাশির জাতক-জাতিকারা কেতুর প্রভাবে তাঁদের ব্যক্তিত্বে আধ্যাত্মিকতার এক নতুন মাত্রা যুক্ত করতে পারবেন। সমাজে তাঁদের সম্মান ও প্রভাব বাড়বে। মানসিক স্থিতি আসবে এবং কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কেতুর কৃপায় মেষ রাশির জাতকরা তাঁদের সিদ্ধান্তে দৃঢ় হবেন এবং আশেপাশের মানুষকেও প্রভাবিত করতে সক্ষম হবেন।

কর্কট রাশি (Cancer): কেতুর কৃপায় কর্কট রাশির জাতকরা জীবনের এক নতুন পর্যায়ে প্রবেশ করবেন। নতুন চাকরির প্রস্তাব, পদোন্নতির সম্ভাবনা এবং আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। এই সময়ে গাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনেও শান্তি ও আনন্দের অভাব থাকবে না। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক বিনিয়োগ নিয়ে চিন্তিত ছিলেন, তাঁদের জন্য সময়টা উপযুক্ত। কেতুর কৃপায় বিনিয়োগ করলে ভবিষ্যতে তা লাভজনক হতে পারে।

কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতকদের জন্য কেতুর প্রভাব অত্যন্ত আশীর্বাদস্বরূপ হতে চলেছে। এই সময়ে তাঁদের জীবনে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। অর্থনৈতিক সমস্যা থাকলেও বাস্তব জীবনে তার প্রভাব পড়বে না, কারণ কেতুর কৃপায় তাঁরা অভাবের মুখোমুখি হবেন না। ব্যক্তিগত জীবন সুখময় হবে এবং তাঁদের পরিশ্রমে সাফল্য ধরা দেবে। এই সময়ে নিজস্ব চিন্তা ও দর্শনে পরিপক্কতা আসবে।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেতুর প্রভাব মানসিক শক্তি ও স্থিরতা বাড়াবে। অর্থের কোনও অভাব থাকবে না এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে। এই সময়ে জাতকরা সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়বেন এবং দুর্বলদের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে উঠবে। দূর ভ্রমণের সম্ভাবনা এবং গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। ধর্মীয় ভাবনাও মাথাচাড়া দিতে পারে।

আরও পড়ুনঃ Arms in TMC Worker House: খড়দহে তৃণমূল কর্মী নইম আলির বাড়িতে মিলল বিপুল অস্ত্র, সেনার অস্ত্রও উদ্ধার!

মীন রাশি (Pisces): রাশিচক্রে সবচেয়ে আধ্যাত্মিক রাশি হিসেবে পরিচিত মীন রাশি সবসময়েই কেতুর প্রভাবে বিশেষভাবে প্রভাবিত হয়। এই সময়ে তাঁদের মনের মধ্যে সহানুভূতি, করুণা এবং আত্মত্যাগের প্রবণতা বৃদ্ধি পাবে। কেতুর প্রভাবে জীবনের সকল ক্ষেত্রেই একধরনের নিরাসক্তির ভাব আসবে, যা তাঁদের মানসিক শান্তি দেবে। আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহ বাড়বে এবং আত্মোন্নতির পথ প্রশস্ত হবে। যাঁরা সৃজনশীল বা মানসিক কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টা অত্যন্ত উপযোগী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর