Astrology : জীবনে ধেয়ে আসছে দুর্যোগ! জুনে এই তিন রাশির জাতকদের জন্য বড় সতর্কবার্তা!

নতুন মাস, নতুন পরিবর্তন। জুনের শুরুতেই জ্যোতিষ শাস্ত্র বলছে এক বড়সড় অশুভ যোগের কথা। আসলে ৭ জুন ২০২৫ তারিখে গ্রহদের সেনাপতি মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। ইতিমধ্যেই সেখানে অবস্থান করছে কেতু। ফলে গঠিত হবে ভয়ঙ্কর ‘কুজ কেতু যোগ’ (Kuja Ketu Yog)। এই যোগকে অশুভ বলে মনে করা হয়। কারণ মঙ্গল ও কেতু—দু’টি গ্রহই উগ্র ও বিস্ফোরক প্রকৃতির। এই সংযোগে জাতকের জীবনে দেখা দিতে পারে হঠাৎ দুর্ভাগ্য, আর্থিক ক্ষতি কিংবা মানসিক অস্থিরতা। বিশেষ করে তিনটি রাশির ওপর এর সর্বাধিক প্রভাব পড়বে।

মেষ রাশি (Aries) – মঙ্গল-কেতুর এই মিলনের প্রথম কোপ পড়তে চলেছে মেষ রাশির জাতকদের ওপর। এই সময়ে আর্থিক লেনদেনে হতে পারে জটিলতা। বিনিয়োগে ভুল সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে। হজমের সমস্যা বা রক্তচাপজনিত সমস্যাও দেখা দিতে পারে। নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবুন।

কর্কট রাশি (Cancer) – এই সময়ে কর্কট রাশির জাতকদের খরচ বেড়ে যেতে পারে। বহু চেষ্টা সত্ত্বেও টাকা ধরে রাখতে না পারার সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোসংযোগে ঘাটতি দেখা দেবে। অফিসের কোনও গুরুত্বপূর্ণ কাজ সময়মতো না শেষ হলে সমস্যা বাড়তে পারে। মানসিক উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যাও দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি (Scorpio) – বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়ে পরিবার বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এমনকি বন্ধু বা ব্যবসায়িক পার্টনারদের সঙ্গেও মতবিরোধ বাড়তে পারে। কর্মক্ষেত্রে বাড়তে পারে কাজের চাপ ও প্রতিযোগিতা। শত্রুদের ষড়যন্ত্র থেকেও সাবধান থাকতে হবে।

আরও পড়ুনঃ Amit Shah : “শুভেন্দুর নামেই ভয় মমতার!” কলকাতায় দাঁড়িয়ে চরম আক্রমণ অমিত শাহ-র!

এই তিন রাশির জাতকদের জন্য জুন মাস হতে পারে কিছুটা কঠিন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করুন। নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন, এবং চেষ্টা করুন মানসিকভাবে স্থির থাকতে। সময় যতই প্রতিকূল হোক, সাবধানতা ও সচেতনতাই রক্ষা করবে বড় বিপদের হাত থেকে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles