আগামী ১৩ এপ্রিল, শনিবার মেষ রাশিতে এসে বৃহস্পতির সঙ্গে যুতি করবে সূর্য। ১২ বছর পর মেষ রাশিতে এই বৃহস্পতির ও সূর্যের যুতি হবে। জ্যোতিষ শাস্ত্রে এই যোগকে দুর্লভ বলে মনে করা হচ্ছে। বৈদিক মতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোষ্ঠীতে সূর্য তেজ, প্রশাসনিক কাজের কারক গ্রহ।
বৃহস্পতি ইঙ্গিতবাহী জ্ঞান, বিদ্যা ও ভাগ্যের কারক গ্রহ। মেষ রাশিতে সূর্য বৃহস্পতির জ্যোতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসের শেষ ১৫ দিন ইতিবাচক ফলাফল লাভ করবেন। বিশাল পরিমাণ লাভ অর্জন করবেন তারা। এই রাশির জাতক-জাতিকাদের ভালো লাভ অর্জনের সুযোগ রয়েছে। ভাগ্যের জেরে ফেলে রাখার সমস্ত কাজই সম্পূর্ণ হবে। ১২ বছর পর মেষ রাশিতে সূর্য বৃহস্পতির যুতি দুর্লভ সংযোগ তৈরি হবে।
কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভ অর্জন করবেন তা দেখে নিন-
মিথুন রাশি
১২ বছর পর মেষ রাশিতে সূর্য বৃহস্পতির যুতির ফলে মিথুন রাশির জাতক জাতিকারা অসাধারণ লাভ অর্জন করতে পারবেন। এবছরের সমস্ত ভালো সুযোগ আপনি পাবেন এই সময়। পরিবার প্রিয়জনের তরফে সমর্থন লাভ করবেন। চাকরিজীবীরা এ সময় নতুন সুযোগ পাবেন। বিদেশ যাত্রা আর সুযোগ হাতে আসতে পারে। ব্যবসার সঠিক পথে লাল অর্জন করতে পারবেন বিপুল পরিমাণে। অংশীদারী ব্যবসাতেও ভালো সমর্থন লাভ করবেন আপনি। এই দুই গ্রহের দুর্লভ সংযোগের কারণে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। জীবনের সমস্ত দিকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার। কোন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশাতে লাভবান হবেন।
কর্কট রাশি
সূর্য বৃহস্পতির যুতির এই দুর্লভ সংযোগ উন্নতি আনবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়। আপনার সমস্ত চেষ্টা সফলতা লাভ করবে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের ভালো সুযোগ আসবেই সময়। অসম্পূর্ণ সব কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে ভালো সময় কাটাতে পারেন। ধর্মীয় কাজে মনোনিবেশ করা আপনার জন্যও মঙ্গলের হবে। সরকারি প্রকল্পের দ্বারা লাভান্বিত হতে পারেন আপনি। পরিবারের কোনো সদস্যের চাকরি হতে পারে।
তুলা রাশি
সূর্য বৃহস্পতির যুতির কারণে তুলার আসে জাতক-জাতিকাদের জীবনে ভাগ্য বদলে যাবে। জীবনে নতুন আলোর সঞ্চার হবে। এ সময় ভালো পরিমাণ অর্থ সঞ্চয়ের লাভ রয়েছে আপনার। পরিবারের সদস্যদের উন্নতির কারণে আনন্দিত হবেন আপনি। পুরনো যে সমস্ত কাজের জন্য চিন্তিত ছিলেন তা মিটে যাবে সহজেই। নতুন সম্পত্তি বা গাড়ি কেনার যোগ রয়েছে এই সময়। পরিবারের প্রয়োজনীয়তার বিষয় খেয়াল রাখতে পারেন আপনি। গ্রহের শুভ প্রভাবে সমাজে মান সম্মান বাড়বে আপনার। ব্যবসায় ভালো মুনাফ অর্জন করার মোক্ষম সময়।
ধনু রাশি
সূর্য বৃহস্পতির যুতিতে ধনু রাশির জাতক জাতিকারা নিজের প্রভাব বিস্তারে সফল হবেন। এ সময়ে ভালো সুযোগ পাবেন। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। পরিবারের কোনও সদস্যের চাকরি পাওয়ার যোগ রয়েছে। ফলে সকলেই আনন্দিত হবেন। অধিক পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে আপনার। অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসবেন, তাতে উপকার হবে আপনারই। পরিবারের সদস্যের সঙ্গে পুরোনো মতভেদ দূর হবে।
কুম্ভ রাশি
সূর্য-গুরুর যুতিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করবে। চাকরিজীবী জাতক জাতিকাদের আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। কর্মক্ষেত্রে এর ফলে লাভবান হবেন আপনি। এই রাশির জাতক জাতিকারা কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারেন এই সময়। রোজগারের সন্ধানে থাকলে সুসংবাদ পেতে পারেন আপনি। ব্যবসায়ীরা সহজে ভালো ফল অর্জন করবেন। কোন অন্য ব্যবসায়ের লোক নিতে ভালো ফল মিলবে আপনার ক্ষেত্রে। ভাগ্যের জোরে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে। তার যে এই বিপুল পরিমাণ ধনরাশি লাভের সম্ভাবনা রয়েছে।





