শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): শ্যালক শ্যালিকা বা দেবর ননদের বিয়ের আলোচনায় অগ্রগতি। হোটেল ব্যবসায় লাভের দিন। বাড়িতে আত্মীয়দের আগমন হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): সামাজিক ও দাতব্য কাজে অংশ নিতে পারেন। অবিবাহিতদের আজ বিয়ের যোগ প্রবল। মানসিক অশান্তি দূর হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজকের দিনটি আর্থিক ভাবে ব্যয় বহুল থাকবে। পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুড়তে যেতে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি। বন্ধুদের সাথে দূরে কোথাও যেতে পারেন। বড় ভাই বোনের বিয়ের আয়োজন করতে হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সামাজি সম্মান মর্যাদা বৃদ্ধি। পিতা বা শ্বশুড়ের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): আজ জীবীকার জন্য বিদেশ যাত্রার প্রস্তাব পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ অগ্রগতি।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা। রাস্তাঘাটে সাবধানে চলবেন। দূরের যাত্রায় তাড়াহুড়া করা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): গৃহে সুখ শান্তি ফিরে আসবে। জীবন সাথীকে নিয়ে দূরে বেড়াতে যাওয়ার যোগ। আজ খুচরা ব্যবসায় ভালো লাভের দিন। সংসারের কোনো জটিলতা দূর হবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): শরীর স্বাস্থ্য ভোগাবে। বয়স্ক কারো সাথে বিরোধে জড়িয়ে পড়বেন। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করলে ভালো।।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের ভালো রোজগারের দিন। বহুদিন পর প্রেমিকাকে নিয়ে কোথাও ঘুড়তে যাবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): অপ্রত্যাশিত কোনো ভালো সংবাদ পাবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আজ উন্নতি। বাড়িতে বহু আত্মীয় স্বজনের আগমন হবে। সংসারের জন্য কিছু আসবাবপত্র ক্রয় করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ): আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতির দিন। পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। ই-কমার্স ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি। তবে ডেলিভারী দিতে না পারার কারনে কিছু সমস্যায় পড়তে পারেন।





