রামমন্দিরের উদ্বোধনে অকাল দীপাবলি! বাড়ি সাজিয়ে তুলুন প্রদীপ দিয়ে, থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ, কতগুলি প্রদীপ জ্বালাবেন? জেনে নিন

অবশেষে ঘটতে চলছে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান। ৫০০ বছরের বনবাস কাটিয়ে অবশেষে নিজের জন্মভূমিতে ফিরতে চলেছেন শ্রী রাম। আজ, ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের শুভ উদ্বোধন। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য নানান আচার-অনুষ্ঠান। এদিন দেশজুড়ে পালিত হবে অকাল দীপাবলি।  

কেন পালন হয় দীপাবলি?

হিন্দু বিশ্বাস মতে, দুর্গাপুজোর দশমীর দিন রাবণকে বধ করেছিলেন প্রভু রাম। এই দিনটিকে দশেরা বলে পালন করা হয়। এর ঠিক ২১ দিন পর ১৪ বছরের বনবাস কাটিয়ে অয্যোধ্যায় ফেরেন রাম, সীতা ও লক্ষ্মণ। সেই দিনটিকে উদযাপন করতেই গোটা অয্যোধ্যা নগরী সেজে উঠেছিল প্রদীপের আলোয়। সেই দিনটিকেই দীপাবলি হিসেবে পালন করা হয়।

এবার পালন হবে অকাল দীপাবলি

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ৫০০ বছর পর বনবাস কাটিয়ে অবশেষে শ্রীরাম ফিরছেন নিজের জন্মভূমিতে। আজ রামমন্দিরের শুভ উদ্বোধন। এই দিনেও তাই গোটা রামরাজ্য সেজে উঠবে প্রদীপের আলোয়। শুধুমাত্র অযোধ্যাই নয়, গোটা দেশেই ভক্তদের অনুরোধ করা হয়েছে এদিন নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য। এদিন বাড়িতে প্রদীপ জ্বালালে, তা সংসারের জন্য মঙ্গল হবে, এমনটাই মু জ্যোতিষীদের।

কীসের প্রদীপ জ্বালাবেন এদিন?

হিন্দু শাস্ত্রে, সাধারণত তেল বা ঘি দিয়েই প্রদীপ জ্বালিয়ে তা ভগবানের উদ্দেশে অর্পণ করা হয়। এদিন অকাল দীপাবলি পালনে নিজের বাড়িতে ঘি-য়ের প্রদীপ জ্বালান। ঘি-এর প্রদীপকেই শুভ বলে মনে করা হয়।

ক’টি প্রদীপ জ্বালাতে হবে?

জ্যোতিষ বিশেষজ্ঞরা, ১১১টি বা ১০৮টি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন। তবে এতগুলি প্রদীপ যদি কেউ না জ্বালাতে পারেন, তাহলে এই দিনে নিজের বাড়িতে অন্তত ৫টি প্রদীপ জ্বালান। ৫০০ বছর পর অয্যোধ্যায় ফিরছেন রাম। এক একটি প্রদীপ ১০০ বছরের প্রতীক্ষার প্রতিরূপ হবে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীদের মতে, এদিন বাড়িতে প্রদীপ জ্বালাতে সংসারে বর্ষণ হবে মা লক্ষ্মীর আশীর্বাদ।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles