ধনুতে গমন শুক্রের, দারুণ আর্থিক লাভ হতে চলেছে ৪ রাশির, কর্মজীবনে আসবে প্রভূত উন্নতি

জ্যোতিষশাস্ত্রে সুখ ও সমৃদ্ধির কারক বলা হয় শুক্রকে। গতকাল রাত ৮ টা ৪৬ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করেছে শুক্র। বলা হয়, এই শুক্র গথ নাকি সুখ, সৌন্দর্য, যানবাহন, শিল্প, সম্পদ, ব্যবসায়িক সম্পর্কের প্রতিনিধিত্ব করে। বৃষ ও তুলা রাশির অধিপতি হল শুক্র। মীন হল শুক্রের উচ্চতর চিহ্ন আর কন্যা রাশি হল এই গ্রহের নীচস্থ চিহ্ন। শুক্রের গমনের কারণে একাধিক রাশির আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

সিংহ রাশি

শুক্রের গমনে দারুণ ফল পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। কর্মজীবনে অনেক বড় সুযোগ পাবেন এরা। চাকরি করুন বা আপনার নিজের ব্যবসা হোক, এই সময় একটি নতুন পরিচয় পাবেন এই রাশির জাতক জাতিকারা। দেবী লক্ষ্মীর কৃপায় আর্থিক অবস্থা বেশ শক্তিশালী হবে এই রাশির জাতক জাতিকারা।

মিথুন রাশি

শুক্রের গমন খুব ভালো ফল দেবে এই রাশির জাতক জাতিকাদের। দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে এই রাশির জাতক জাতিকাদের উপর।  অংশীদারিত্বে ব্যবসা করা মানুষজন এই সময় ভালো লাভ পাবেন। হঠাৎই আর্থিক লাভ পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পেতে পারেন এই সময়। 

বৃশ্চিক রাশি

শুক্র গ্রহের যাত্রা এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে। এই সময় আর্থিক জীবনে খুব উন্নতি হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের। শুক্রের যাত্রার সময় আর্থিক সুবিধা পাবেন এরা। নতুন ব্যবসা শুরু করতে পারেন এই রাশির জাতক জাতিকারা। এই সময় টাকা পাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। 

কন্যা রাশি

শুক্রের গমন খুব শুভ হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য। দেবী লক্ষ্মীর কৃপায় এদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের কাজ ও পরিশ্রমের প্রশংসা হবে। কর্মজীবনে নতুন পরিচয় পাবেন এই রাশির জাতক জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles