জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে ধরা হয়। নির্দিষ্ট সময় অনুযায়ী রাশি পরিবর্তন করে সূর্য। আগামী ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহরাজ। রাশিচক্রের ১১তম রাশি এই কুম্ভ।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে মতে, সূর্যই শক্তির প্রধান উৎস। অন্যান্য গ্রহের থেকে এর গুরুত্ব অনেক বেশি। যে কোনও সবথেকে কঠিন কাজগুলি পরিচালনা করার দৃঢ় সংকল্প দেয় সূর্য। ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগের দিন কুম্ভ রাশিতে সূর্যের গমনের ফলে নানান রাশির প্রেমের সম্পর্কের উপর প্রভাব পড়তে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
কুম্ভ রাশিতে সূর্যের গমনের ফলে এই রাশির জাতকরা স্ত্রীর সঙ্গে প্রতিটি স্তরে ভালো করবেন। এই সময়ের মধ্যে উভয়ের মধ্যে পরিপক্কতা এবং বোঝাপড়া খুইব ভালো হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব মজবুত হবে।
বৃষ রাশি
কুম্ভ রাশিতে সূর্যের গমনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে। এই রাশির জাতক-জাতিকাদের পরিবার তাদের সম্পর্কের ক্ষেত্রে উভয়কে সম্পূর্ণ সমর্থন করবে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা উভয়েই তাদের সমর্থন পেতে থাকবেন। আপনার ভালবাসা আপনার জীবনসঙ্গীর জন্য খুব সৎ হবে।
মেষ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আগের থেকে আরও সৎ হয়ে উঠবে সম্পর্ক। উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো হবে এই সময়। যদি এই রাশির জাতক-জাতিকারা নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করতে চান, তাহলে শীঘ্রই বিবাহের যোগ আসতে চলেছে এদের।
সিংহ রাশি
কুম্ভ রাশিতে সূর্যের গমনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গীর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে। অহং সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটতে পারে বিপদ।






