নতুন বছরের শুরুতেই গ্রহ-নক্ষত্রের রাশি বদল শুরু হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি অত্যন্ত শুভ ও বিশেষ হতে চলেছে। এই দুটি দিনেই গঠিত হচ্ছে বিরল একটি যোগ, গজকেশরী রাজযোগ। ২০ জানুয়ারির সকালে এই যোগ শেষ হবে। এই যোগ তৈরির সময় যেকোনও একটি রাশিতে চন্দ্র ও দেবগুরু বৃহস্পতি মিলিত হয়ে থাকে।
জ্যোতিষীদের মতে, ১৮ জানুয়ারি আবার তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ ও সিদ্ধি যোগও। সর্বার্থ সিদ্ধি যোগ ও গজকেশরী যোগের জেরে ৪ রাশির জীবনে আসতে চলেছে সুখ। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এই ৪ রশির ভাগ্য।
সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই রাজযোগের কারণে আর্থিক দিক ও সামাজিক জীবনে চরম শক্তি লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। যশ-খ্যাতি দ্বিগুণ বাড়বে এই সময়। আয় বৃদ্ধির কারণে অর্থের দুশ্চিন্তার অবসান হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। এই সময় অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
মেষ রাশি
বিশেষ রাজযোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এই সময় এদের মানসিক শান্তি বজায় থাকবে। যে কাজই করুন না কেন, তাতেই সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই সময়। আর্থিক অবস্থার উন্নতি হবে। আগের থেকে বেশি টাকা আয় হবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
এই যোগের ফলে এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস ও সাহস থাকবে তুঙ্গে। শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হবে এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে সাফল্যের পর সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ থাকবে অনুকূলে। এই সময় হঠাৎ করে আটকে থাকা টাকা হাতে পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
তুলা রাশি
বিশেষ রাজযোগের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আনন্দের বন্য়া আসবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে মজা করে কাটাবেন সময়। এর ফলে মানসিক চাপ উপশম হবে। নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে এই সময়। খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের সমাজে সম্মান বাড়বে।





