আর মিলবে না গ্যাস সিলিন্ডার, সরবরাহ বন্ধ করল চালকরা, দেশজুড়ে জ্বালানির সঙ্কটে ভুগবে ভোক্তারা, চুলায় হাঁড়ি চড়বে কীভাবে?

নতুন পরিবহণ নীতি ঘোষণা করেছে কেন্দ্র। এই আইনের প্রতিবাদে এবার গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দিলেন গাড়ির চালকরা। আজ, মঙ্গলবার নদিয়ার কল্যাণী ইন্ডিয়ান অয়েল গ্যাস বটলিং প্ল্যান্ট থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ আর করবেন না চালকরা, এমনটাই জানানো হয়েছে। এই নিয়ে আজ, মঙ্গলবার তৃণমূল পরিচালিত ট্রাক ইউনিয়ন সংগঠনের চালকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন।

গাড়ি চালকদের এই প্রতিবাদের জেরে রাজ্যের বেশ কিছু জায়গার গ্রাস উপভোক্তারা সমস্যায় পড়বেন। তারা জানিয়েছেন, আগে রাস্তায় গ্যাসের চালকরা কোনও দুর্ঘটনার কবলে পড়লে ২ বছরের সাজা হত। কিন্তু এখন কেন্দ্র সরকার তা বাড়িয়ে সাত বছর করে দিয়েছে আর এরই সঙ্গে আবার ১০ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।  

এই নয়া আইনের প্রতিবাদেই আজ সকাল থেকে প্রতিবাদে সামিল তৃণমূল পরিচালিত ট্রাক সংগঠনের কল্যাণী ইন্ডিয়ান অয়েল। তদের তরফে জনানো হয়েছে তাদের প্রায় ৩০০টি ট্যাঙ্কারের প্রায় ১৫০ জন চালক গাড়ি চালাবেন না। গ্যাস ট্যাঙ্কার চালকরা এমনভাবে প্রতিবাদে সামিল হওয়ায় উপভোক্তারাও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

গোটা দেশেও এই আইনের বিরুদ্ধে অবরোধে নেমেছেন ট্রাক চালকরা।  আবার রাজ্যে ধূলাগড়, ডানকুনি, কুমারডুবি, চিরকুন্ডা, মাইথন সহ নানান জায়গায় ট্রাকচালক ও নানান পরিবহণ সংগঠনগুলি পথ অবরোধ করেছেন। বন্দর এলাকার রামনগর মোড়-সহ কলকাতার কয়েকটি রাস্তাতেও বিক্ষুব্ধ ট্রাকচালকরা অবরোধ করেছেন।

এক চালকের কথায়, “এভাবে হঠাৎ করে একটা নীতি চাপিয়ে দেওয়া হল। কেন্দ্রের তরফ থেকে কি কখনও যাচাই করে দেখা হয়েছে, দুর্ঘটনার সময়ে অনেক ক্ষেত্রেই গাড়ি চালকদের হাতে সবটা থাকে না। জানি আমাদের আন্দোলনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু প্রতিবাদ ছাড়া আমাদের কিছু করার নেই”।

RELATED Articles