জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহ শক্তি, সাহস, কর্মক্ষমতা এবং ভূমির প্রতীক। এই গ্রহের প্রভাব মানুষের আত্মবিশ্বাস, পেশা এবং চরিত্রে বড় ভূমিকা রাখে। আসছে ছয় দিনে দু’বার অবস্থান পরিবর্তন করতে চলেছে মঙ্গল। ২৭ অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিকে প্রবেশ করেছে এবং তারপর ১ নভেম্বর মঙ্গল অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, যেখানে এটি ১৮ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে সব রাশির ওপর, তবে বিশেষভাবে তিনটি রাশি পেতে চলেছে মঙ্গলের বিশেষ আশীর্বাদ। চলুন দেখে নেওয়া যাক নভেম্বরে কার ভাগ্যের চাকা ঘুরবে।
মিথুন রাশি (Gemini)
মঙ্গলের অবস্থান বদল আপনার কর্মজীবনে নতুন দিশা খুলে দেবে। অফিসে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং দীর্ঘদিনের অপেক্ষার পর পদোন্নতির সুখবর পেতে পারেন। যারা ব্যবসা করেন, তাদের জন্যও সময় অনুকূল। কোনও নতুন প্রকল্প বা চুক্তি আসতে পারে, যা অর্থলাভের পথ খুলে দেবে। দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম করছেন, সেটির সঠিক মূল্য অবশেষে পাবেন। পরিবারের পরিবেশ স্বস্তিদায়ক থাকবে। বাড়ির কারও সুসংবাদে মন ভালো থাকবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকদের জন্য এই সময় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়। কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি আরও দৃঢ় হবে এবং নেতৃত্বের দক্ষতা ফুটে উঠবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হঠাৎই গতি পাবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন এবং বন্ধ ভাগ্য আবার খুলে যেতে শুরু করবে। বাইরে থেকে নতুন সুযোগ আসতে পারে, যা ক্যারিয়ারের ভবিষ্যৎ উন্নতি করবে। সমাজে আপনার প্রভাব ও সম্মানও বাড়বে। যারা আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে গিয়েছিলেন, তারা আবার গতি ফিরে পাবেন।
মকর রাশি (Capricorn)
মঙ্গলের আশীর্বাদে আর্থিক দিক অত্যন্ত শক্তিশালী হবে মকর রাশির জন্য। অনেক দিন ধরে আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। ব্যবসা বা চাকরি—দুটো ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ knocking করবে আপনার দরজায়। কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন পাবেন এবং পদোন্নতির সুযোগ তৈরি হবে। পরিবারেও আনন্দের আবহ থাকবে। বাড়িতে নতুন অতিথি আগমন কিংবা কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুনঃ Bangladesh Pakistan meeting: বাংলাদেশের ভেতরে নতুন কূটনৈতিক খেলা? পাকিস্তানি জেনারেলের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে চাপে পররাষ্ট্র মহল!
প্রতিকার
মঙ্গল যদি কারও জন্মছকে বিরূপ প্রভাব ফেলতে শুরু করে, তাহলে কিছু সহজ প্রতিকার মেনে চললে উপকার পাওয়া যায়। প্রতি মঙ্গলবার উপবাস রাখা এবং হনুমানজির পূজা করা শুভ। নিয়মিত মঙ্গলের বীজমন্ত্র— “ওঁ ক্রাম ক্রীম ক্রৌম সহ ভৌমায় নমঃ”
জপ করলে ইতিবাচক ফল মিলবে। এছাড়া মঙ্গলবার লাল পোশাক পরা এবং মসুর ডাল, গুড় বা তামার জিনিস দান করলে মঙ্গলের দোষ কমে যায়।
এই নভেম্বরে মঙ্গলের আশীর্বাদে উজ্জ্বল হয়ে উঠতে পারে আপনার ভাগ্যও। দেখে নিন আপনার রাশি এই সৌভাগ্যের তালিকায় আছে কি না, আর থাকলে প্রস্তুত হন সাফল্যকে স্বাগত জানানোর জন্য।a





