জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গ্রহকে বলা হয় কর্মের অধিপতি। মানে, মঙ্গল ভালো থাকলে কাজের জায়গায় সাফল্য আসতে সময় লাগে না। আবার দুর্বল মঙ্গলের প্রভাবে অনেক পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। মঙ্গল শক্তিশালী হলে শুধু কেরিয়ারেই নয়, সমাজে সম্মান, প্রতিপত্তি আর অর্থ—সব কিছুই ধরা দেয়। তবে রাশিচক্রের মধ্যে তিনটি রাশি আছে যাদের ওপর মঙ্গলের বিশেষ কৃপা থাকে। দেখে নেওয়া যাক, কারা সেই সৌভাগ্যবান।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহই হল মঙ্গল। তাই স্বাভাবিকভাবেই এই রাশির জাতকদের ওপর মঙ্গলের সরাসরি শুভ প্রভাব থাকে। এরা সব সময় এনার্জিতে ভরপুর, সাহসী আর স্বভাবগতভাবে নেতৃত্ব দিতে পছন্দ করে। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থেকে অন্যকে অনুপ্রাণিত করতে পারে। সেনাবাহিনী, প্রশাসন বা ব্যবসায় এরা দারুণ সাফল্য পায়। মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় অর্থ, সম্পত্তি আর সম্মান—সবই আসে হাতে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির স্বামী গ্রহও মঙ্গল। এই রাশির জাতকেরা উদ্দীপনায় ভরপুর এবং কাজের ক্ষেত্রে সব সময় এগিয়ে থাকে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ভয় পায় না। এরা শৌর্যবান এবং সুযোগ পেলে শত্রুর সঙ্গে হিসাব মিটিয়ে নেয়, সেটা যত সময়ই লাগুক না কেন। মঙ্গলের প্রভাবে এরা বিপদ সামলাতে ও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে ওস্তাদ। মহাদশায় সাফল্যের শিখরে পৌঁছনো এদের জন্য খুব সহজ ব্যাপার।
মকর রাশি
মকর রাশির জন্য মঙ্গল উচ্চস্থানে থাকে। ফলে এই রাশির জাতকেরা স্বভাবতই ধৈর্যশীল, অনুশাসিত এবং মানসিক ও শারীরিকভাবে শক্তপোক্ত হয়। কেরিয়ারে দ্রুত উন্নতি করার ক্ষমতা রাখে তারা। মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় ধন-সম্পদ লাভের পাশাপাশি সমাজে সম্মানও জোটে।
“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!