Weather update : দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ইঙ্গিত! আজ থেকেই শুরু ঝড়-বৃষ্টি, বর্ষা ঢোকার সম্ভাবনা জোরালো!

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশে নেই একটুও মেঘের ছোঁয়া। রোদের তাপে দগ্ধ জনজীবন। সকাল হোক বা রাত, একটানা ঘাম ঝরানো আবহাওয়ায় অতিষ্ঠ রাজ্যবাসী। কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর, হাওড়া, হুগলি—সবত্রই চলছে অস্বস্তির পারদ ঊর্ধ্বমুখী। এর মাঝেই সাময়িক স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত। তার জেরেই বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে এর তীব্রতা আরও বেশি হবে বলে আশঙ্কা। আজ থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধুমাত্র বুধবার নয়, আগামী বৃহস্পতিবার (১২ জুন) থেকে বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রবার ও শনিবার—এই দু’দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। এই তিনদিনই বজায় থাকবে দমকা হাওয়ার আশঙ্কা। ফলে ঘরে-বাইরে সকলে সতর্ক থাকতেই বলছেন আবহাওয়াবিদরা।

রাজ্যের রাজধানী শহর কলকাতাও বাদ পড়ছে না এই আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে। বুধবার বিকেল থেকে শনিবার পর্যন্ত টানা তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। গরমে হাঁসফাঁস করা শহরবাসীর জন্য কিছুটা স্বস্তির হলেও, বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন অনেকেই। ফলে বৃষ্টির সময় বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ Astrology : ১১ জুন জৈষ্ঠ্য পূর্ণিমায় সত্যনারায়ণের আশীর্বাদে বদলে যাবে এই ৩ রাশির ভাগ্য! জীবনে আসবে সুখ-সমৃদ্ধি!

আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। তবে আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে টানা ছয়দিন যদি বৃষ্টি হয়, তবে আর বেশি দেরি নেই বর্ষার আগমনে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং রবিবার পর্যন্ত আবহাওয়া খারাপই থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গেও বর্ষা কড়া নাড়ছে দরজায়—প্রতীক্ষা এখন শুধুই আনুষ্ঠানিক প্রবেশের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles