আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! ২০২৫ সালের ২০ জুলাই ভোর ৬টা ১১ মিনিটে ঘটতে চলেছে একটি শক্তিশালী জ্যোতিষীয় ঘটনা—রাজলক্ষ্মী যোগ। এই দিন চন্দ্রদেব প্রবেশ করবেন বৃষ রাশিতে, যেখানে আগে থেকেই বিরাজ করছেন শুক্র গ্রহ। চন্দ্র ও শুক্রের এই মিলন গঠন করবে রাজলক্ষ্মী যোগ, যা ধন, সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়।
চন্দ্র গ্রহ মানসিক শান্তি ও অনুভূতির প্রতীক, আর শুক্র প্রেম, বিলাসিতা ও সম্পদের কর্তা। বৃষ শুক্রের নিজের রাশি এবং চন্দ্রও এখানে উচ্চস্থানে থাকে, তাই এই রাশিতে দুই গ্রহের শক্তি দ্বিগুণ প্রভাব ফেলে। এই শক্তিশালী সংযোগের প্রভাব প্রায় আড়াই দিন স্থায়ী থাকবে এবং বিশেষভাবে পাঁচটি রাশির জাতকদের জীবনে তা ইতিবাচক পরিবর্তন এনে দিতে চলেছে।
বৃষ রাশি: রাজলক্ষ্মী যোগ এই রাশির প্রথম ঘরে পড়বে। ফলে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পাবে। নতুন চাকরির সুযোগ, ব্যবসায় সাফল্য, প্রেমে স্থিতি এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় সম্পত্তি কেনা বা বিনিয়োগ অত্যন্ত শুভ হতে পারে।
কর্কট রাশি: কর্কটের একাদশ ঘরে এই যোগ ঘটবে, যা আয় ও বন্ধুস্থান নির্দেশ করে। বন্ধুবান্ধব বা ভাই-বোনের সাহায্যে অর্থাগমের সম্ভাবনা রয়েছে। পুরনো পাওনা ফেরত আসবে, সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। শুক্রবার মন্দিরে ক্ষীর দান এবং “ওঁ শুং শুক্রায় নমঃ” মন্ত্র ১১ বার জপ শুভ ফল দেবে।
কন্যা রাশি: নবম ঘরে রাজলক্ষ্মী যোগ পড়ায় ভাগ্য, উচ্চশিক্ষা ও ধর্মীয় চিন্তার ক্ষেত্রে উন্নতি হবে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ক্যারিয়ারে অগ্রগতি এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। ভগবান বিষ্ণুর পূজা এবং “ওঁ নমো ভগবতে বাসুদেবায়” মন্ত্র ২১ বার জপ করুন।
তুলা রাশি: তুলার অষ্টম ঘরে এই যোগ পড়বে, যা হঠাৎ পরিবর্তন ও রহস্যঘেরা লাভের ঘর। অপ্রত্যাশিত টাকা, বোনাস বা পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসতে পারে। আধ্যাত্মিক দিকেও ঝোঁক বাড়বে। মায়ের পূজা করুন ও “ওঁ অ্যাঁ হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে” মন্ত্র ১১ বার জপ করুন।
মকর রাশি: পঞ্চম ঘরে এই রাজলক্ষ্মী যোগ প্রেম, সন্তান ও সৃজনশীলতার ক্ষেত্রে শুভ ফল দেবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে, সন্তানের বিষয়ে সুখবর মিলতে পারে। শিক্ষা ও সৃজনশীল কাজেও লাভের সম্ভাবনা রয়েছে। সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করে “ওঁ নমঃ শিবায়” মন্ত্র ২১ বার জপ করুন।
আরও পড়ুনঃ সংগীতেই ফিরছেন বাবুল সুপ্রিয়? তাহলে কি এবার রাজনীতি ছাড়ার সময় এসে গেছে?— গভীর রাতে আবেগঘন পোস্টে বিস্ফোরক মন্তব্য বাবুল সুপ্রিয়র!
অযোধ্যার বিশিষ্ট জ্যোতিষী কল্কী রাম জানিয়েছেন, “রাজলক্ষ্মী যোগ অত্যন্ত শুভ। এটি বৃশভ, কর্কট, কন্যা, তুলা ও মকর রাশির জাতকদের জীবনে সাফল্য, প্রেম এবং আর্থিক অগ্রগতির দ্বার খুলে দেবে।” এই যোগের সময় সদাচরণ ও ধার্মিক কার্যকলাপে যুক্ত থাকলে আরও বেশি সুফল মিলতে পারে।





