দোলের আগেই বাড়ি থেকে বিদায় করুন এই জিনিসগুলি, নাহলেই ঘোর বিপদ, সংসারে পড়বে অশুভ প্রভাব

দোলযাত্রা বা হোলি হিন্দুদের একটি পূণ্য উৎসব। সেই কারণে এই দিন আসার আগেই বাড়ির কিছু জিনিস এখনই বর্জন করা উচিত। ঘর ও সংসারের মঙ্গল কামনায় কিছু জিনিসকে পূর্ণিমার আগেই বাড়ি থেকে বিদায় জানানো ভালো। 

ভাঙা জিনিস: ভাঙা মূর্তি বা কোনও জিনিস যা কাজে লাগে না, তা এই দিন বর্জন করতে হয়। দোলের আগে বাড়ি থেকে এমন জিনিস বিদায় করা উচিত। এতে শুভ সংকেত আসে পরিবারে।

ছেঁড়া পুরনো জুতো: অনেকদিনের পুরনো ছেঁড়া জুতো।‌ বাড়িতে পড়েই রয়েছে? বাড়িতে শনিদেবের অশুভ প্রভাব পড়তে পারে। দোলের আগেই তাই বাড়ি থেকে ছেঁড়া জুতোকে বিদায় জানান। 

প্রধান দরজা পরিষ্কার করুন: বাড়ির প্রধান দরজা সামনের অংশ পরিষ্কার করা উচিত।‌ এইখানে ময়লা জমলে তা অশুভ ইঙ্গিত বয়ে আনে। বাড়ির দরজায় ময়লা থাকলে মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না। 

ভাঙা ঘড়ি কাঁচ: ভাঙা কাঁচ পরিবারের জন্য ভীষণ অশুভ। বাড়িতে এমন বস্তু থাকলে খুঁজে দেখুন। দোলযাত্রার আগে বাড়ি থেকে দূর করুন এমন অশুভ বস্তু।

খারাপ ইলেকট্রনিক জিনিস: বাড়িতে খারাপ ইলেকট্রনিক জিনিস রয়েছে? দিনের পর দিন বাড়িতেই পড়ে রয়েছে সেসব? দোলের আগেই এগুলি বাড়ি থেকে দূর করা উচিত‌। এতেই সংসারের মঙ্গল। 

RELATED Articles