সপ্তাহের শেষ দিনটি অনেকের জীবনেই আনতে চলেছে নতুন সম্ভাবনা। কোনও রাশির জাতক-জাতিকারা পেতে পারেন আর্থিক লাভের ইঙ্গিত, আবার কেউ পাবেন পারিবারিক শান্তি ও সম্মান। কেউ নতুন যোগাযোগের সুযোগে উপকৃত হবেন, তো কেউ পড়তে পারেন সম্পর্কের জটিলতায়। আবার কারও জন্য দিনটি হতে পারে একটু সতর্কতার—বিশেষ করে স্বাস্থ্য ও লেনদেনের ক্ষেত্রে। শনিবারের এই দিনটি কাদের জন্য শুভ আর কাদের জন্য মিশ্র ফল নিয়ে আসছে, তা জানতে হলে একবার চোখ রাখা যাক রাশিচক্রের শেষ ৪ রাশির ভাগ্যপথে।
তুলা রাশি : এই রাশির জাতক-জাতিকাদের শারীরিক অসুস্থতা একটু চিন্তার কারণ হতে পারে, বিশেষ করে অস্থিসন্ধির যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। তাই আজ নিজেকে বেশি চাপ না দেওয়াই ভাল। আর্থিক লেনদেনে কোনও তাড়াহুড়ো না করাই শ্রেয়। তবে ভালো দিক হল, আজ আপনি কোনও সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। এই ভ্রমণ আপনাকে মানসিকভাবে আনন্দ দেবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের জন্য নতুন দরজা খুলতে চলেছে। কারও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে, যা ভবিষ্যতের জন্য শুভ ইঙ্গিত।
মকর রাশি : সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। প্রেমজ জীবনে বিরক্তি বা হতাশা গ্রাস করতে পারে আপনাকে। ছোটখাটো কথাকে কেন্দ্র করে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়ে অহংকার বা ইগো থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া কিছু শত্রু আপনার ক্ষতি করার চেষ্টাও করতে পারে, তাই সতর্ক থাকুন। যানবাহন চালানোর সময় অথবা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন, চুরির আশঙ্কা থাকতে পারে।
কুম্ভ রাশি : শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক অস্থিরতা পিছু ছাড়বে না আজ। কিছু না কিছু বিষয় আপনাকে উদ্বিগ্ন করে তুলবে। মানসিক শান্তির জন্য নিয়মিত যোগাভ্যাস এবং ধ্যানকে জীবনের অংশ করে তুলুন। ধর্মীয় কাজের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। আদালত সংক্রান্ত কোনো কাজে শুভ ফলের আশা রাখতে পারেন। আজ আপনার ভাগ্যে লাভের একাধিক সুযোগ আসবে, তাই সেই সুযোগ চিনে নিতে ভুল করবেন না।
আরও পড়ুনঃ Ssc scam : গোল্ড মেডেল পেয়েও চাকরি গেল! তিন মাস সময়, না পারলে অস্তিত্বই থাকবে না—চরম দুঃসময়ে কৃষ্ণ মৃত্তিকা নাথ
মীন রাশি : কিছু পুরনো সমস্যা এখনও আপনাকে ঘিরে থাকবে, তবে সেটিকে কাটিয়ে উঠতে আপনি নতুন পরিকল্পনা শুরু করতে পারবেন। পেশাগত জীবনে উন্নতি হবে, আটকে থাকা কাজগুলোতে গতি আসবে। সামাজিক কাজে আগ্রহ জন্মাবে এবং আপনি সম্মান অর্জন করবেন। বিনিয়োগের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। তবে সবথেকে বড় বিষয় হল—আজকের দিনটি আপনি পরিবারের সঙ্গে কাটাতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, এবং তাঁদের সঙ্গে আপনার মানসিক সংযোগও





