শনির বক্রীতে ত্রিকোণ রাজযোগ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ফল আনবে, রয়েছে পদোন্নতির সম্ভাবনা, আয় হবে বিপুল পরিমাণে

শনিদেব মানুষের কৃতকর্মের ফল দেন। ‌ ভালো কিংবা খারাপ যেকোনো কিছুই ফল দেয় তিনি।জ্যোতির্বিজ্ঞানের মতে সময়ে সময়ে শনির গতি পরিবর্তন হয়। ২৯ জুন, ২০২৪-এ শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে। সেই সময় শনি বক্রী হলে ত্রিকোণ রাজযোগ তৈরি হবে। এই রাজযোগেই কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ সুবিধা আসতে চলেছে। জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে এই রাজযোগ শুভ ফলদায়ী।

বৃষ:‌ এই রাশির জাতক জাতিকাদের জীবনে শনির বক্রী যাত্রায় রাজযোগ অশুভ ফলদায়ী। বৃষ রাশির জাতক জাতিকাদের দশম ঘরে শনি প্রভাব ফেলতে চলেছে। ‌ এর কারণে আপনার জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। কর্মক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকবে। এমনকি ব্যবসাতে খারাপ সময়, হতে পারে ক্ষতিও। 

মিথুন- মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির বক্রী যাত্রার রাজযোগ শুভ ফলদায়ী। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কর্মক্ষেত্রে ভালো সময়। ব্যবসায় লাভবান হবেন আপনি। এমনকি বিদেশ থেকে চাকরির সুযোগ আসতে পারে। মিথুন রাশির শিক্ষার্থীরা এই যোগের ফলে সুফল অর্জন করবেন। যে কোন রকম প্রচেষ্টা সফল হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের। পুরোনো অমীমাংসিত যে কোন কাজ সম্পন্ন হতে পারে এই সময়। সব কাজ সম্পন্ন হওয়ায় আত্মবিশ্বাস বাড়বে আপনার, এই সময় খুশি থাকবেন আপনি। 

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ গঠিত হবে। সব রাশির জাতক জাতিকাদের থেকে সর্বোচ্চ শুভ ফলদায়ী হবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। সর্বাধিক সুবিধা পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। ‌ এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে এই সময়ে। এই শুভ সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনকি বাড়তে পারে আয়ের উৎস। আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনি। আপনার পেশাগত জীবনে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সময়ে ভালো কাটবে। পরিবারের মানুষদের থেকে সমস্ত বিষয়ে সমর্থন পাবেন। ‌

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles