মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর এবার বাংলায় করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্টের হদিস। এবার বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতি কেপি২-এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৩০ জন। করোনা নতুন সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চার মাসে বাংলা থেকে নতুন নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল। সেই নমুনার মধ্যে থেকে এই ৩০ জনের শরীরে কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে।
২০১৯ সালের শেষ থেকে পৃথিবী জুড়ে অতিমারি পরিস্থিতি তৈরি হয়। করোনায় আক্রান্ত হয় বহু মানুষ মারা গিয়েছে। অতি ভয়াবহ সময় কেটে গিয়েছে তবে করোনাভাইরাস (Corona) যে একেবারে বিদায় নেবে না এই আভাস আগেই জানিয়ে দিয়েছিল চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের তরফে বলা হয়েছে করোনার অভিঘাত কমেছে, তবে এবার বিভিন্ন রূপে ফিরছে করোনা আতঙ্ক। এবার দেখা দিল করোনার নতুন রূপ কেপি২।
জানা গিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই করোনার (Corona) এই নতুন ভ্যারিয়েন্টের উপজাতিতে আক্রান্ত হয়েছেন অনেকেই। এই ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি সংক্রামিত রোগীর রয়েছেন আমেরিকাতে। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে করোনার সাব ভ্যারিয়েন্টের আতঙ্ক। কোভিডের ওমিক্রন প্রজাতির উপজাতি এই কেপি২। দেশের একাধিক রাজ্যে এই উপজাতিতে আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যেই ১০০ পার করেছে।
গত মার্চ মাসে দেশের মধ্যে মহারাষ্ট্রে প্রথম কোভিডের (Corona) এই ভ্যারিয়েন্টের আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। এরপর কেরল কর্নাটাকেও একাধিক রোগীর শরীরে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। এবার বাংলাতেও এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মিলল।
দেশে এখনো পর্যন্ত কোভিডের (Corona) কেপি২ উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। এমনই খবর রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে কাঁপুনি দিয়ে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, ক্লান্তির মতো উপসর্গ লক্ষ্য করা যায়। এখনই তেমন চিন্তার বিষয় নেই, তবে সতর্ক থাকতে হবে।





