শ্রাবণ সূর্য গোচর ২০২৫: শিব-সূর্যের যুগল আশীর্বাদে তুঙ্গে ৪ রাশির ভাগ্য, অর্থ ও সাফল্যে ভরপুর হবে জীবন

আসন্ন ১১ জুলাই থেকে শুরু হতে চলেছে পবিত্র শ্রাবণ মাস, যা চলবে ৯ অগস্ট রাখি বন্ধনের দিন পর্যন্ত। হিন্দু ধর্মমতে, শ্রাবণ মাসে শিব পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ মাসেই প্রথম গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন ঘটবে সূর্যদেবের গোচর দিয়ে। ১৬ জুলাই সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করবেন। যেহেতু এই গোচর শ্রাবণ মাসে ঘটছে, তাই সূর্যদেবের পাশাপাশি মহাদেবের কৃপাও কিছু নির্দিষ্ট রাশির উপর বিরাজ করবে বলে মনে করা হচ্ছে।

এই শুভ সূর্য গোচর এবং শ্রাবণ মাসের মহাশুভ সংযোগে চারটি রাশির ভাগ্যে বিশেষ উত্থান আসতে চলেছে। অর্থ, কর্ম, সম্মান ও সম্পর্ক—সব দিক থেকেই এই জাতকরা লাভবান হতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। শিব ও সূর্যদেবের আশীর্বাদে উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হবে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারেন। টিমে কাজ করলে আরও সাফল্য আসবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় শিব ও সূর্যদেবের পূজা করলে আরও শুভ ফল লাভ হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার ও সামাজিক সম্পর্ক উন্নত হবে। পরিবারের সুনাম ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। শিব-পূজার মাধ্যমে মানসিক শান্তিও আসবে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্য গোচর অত্যন্ত শুভ। ব্যবসায় অগ্রগতি এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বন্ধু বা সহকর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে।

আরও পড়ুনঃ TMC BJP : বিজেপি-তৃণমূল নেতানেত্রীর গোপন গাড়ি-আড্ডায় মদ্যপান! ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়!

এই চারটি রাশি শ্রাবণ মাসে শিব ও সূর্যদেবের দ্বিগুণ আশীর্বাদে ভরপুর থাকবে, তাই এই সময়টাকে সদ্ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles