গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক এলাকা কার্যত জলমগ্ন। কলকাতার বহু রাস্তায় জমেছে জল, জনজীবনে দেখা দিয়েছে ব্যাঘাত। তবে এখনই কি মিলবে স্বস্তি? আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ধীরে ধীরে সরছে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু তাই বলে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না! বর্ষা জাঁকিয়ে বসেছে, ফলে আগামী কয়েক দিন রাজ্যের নানা প্রান্তে চলবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট।
আজকের সতর্কতা ও পূর্বাভাস:
আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির (৭০–১১০ মিমি) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হতে পারে, যদিও এখনও কোনও সতর্কতা নেই সেখানে।
আগামী কয়েক দিনের দক্ষিণবঙ্গের পূর্বাভাস:
* শুক্রবার: ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
* শনিবার: পরিস্থিতি প্রায় একই রকম থাকবে।
* রবিবার: দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার থেকে বুধবার:
* সোমবার: পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা।
* মঙ্গলবার: নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
* বুধবার: দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস (শুক্র–রবি):
* শুক্র ও শনিবার: উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।
* রবিবার: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুনঃ শ্রাবণ সূর্য গোচর ২০২৫: শিব-সূর্যের যুগল আশীর্বাদে তুঙ্গে ৪ রাশির ভাগ্য, অর্থ ও সাফল্যে ভরপুর হবে জীবন
নিম্নচাপ সরে গেলেও আষাঢ়ে ভিজবে রাজ্য। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ — দুই জায়গাতেই ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে আগামী কয়েক দিন। তাই বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, ও নজর রাখুন আবহাওয়ার আপডেটে।





