বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনিদেব ন্যায়বিচার ও ধার্মিকতার প্রতীক। বর্তমানে তিনি মীন রাশিতে অবস্থান করছেন এবং বুধ রাশির সঙ্গে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ তৈরি করছেন। এই শুভ যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে। কর্মক্ষেত্র থেকে আর্থিক সঞ্চয়, পারিবারিক সুখ—সব ক্ষেত্রেই মিলবে বড়ঠাকুরের কৃপা। চলুন জেনে নেওয়া যাক কোন ৩ রাশির জাতক-জাতিকারা এই সময় সবচেয়ে বেশি উপকৃত হবেন।
মকর রাশি (Capricorn) : বুধ রাশির সঙ্গে শনির শুভ সংযোগ মকর রাশির জাতকদের জন্য আশীর্বাদের মতো। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল এখন হাতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক সমস্যার সমাধান হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য এটি আদর্শ সময়। শিক্ষার্থীরাও এই সময় পড়াশোনায় সাফল্য পেতে পারেন। পাশাপাশি পরিবারে সুখ-শান্তিও বজায় থাকবে।
বৃষ রাশি(Taurus) : এই কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক অগ্রগতির পথ খুলে দেবে। আয় বৃদ্ধি পাবে, নতুন উপার্জনের সুযোগ আসবে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে কর্মক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন। যাঁরা পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য সুসংবাদ আসতে পারে। পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর সুযোগও তৈরি হবে।
কুম্ভ রাশি (Aquarius) : কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় একেবারেই সোনার সুযোগ। আর্থিক পরিস্থিতিতে আকস্মিক উন্নতি দেখা দেবে। বিদেশে কর্মরত ব্যক্তিরা উচ্চপদে উন্নীত হবেন। পাশাপাশি নতুন চাকরির সুযোগও আসতে পারে। আয় যেমন বাড়বে, তেমনই সঞ্চয় করার ক্ষেত্রেও সফল হবেন। বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছাগুলি পূর্ণ হতে পারে।
আরও পড়ুনঃ US-China Trade Agreement : বাণিজ্য আলোচনায় নতুন মোড়! ট্রাম্প-জিনপিংয়ের ফোনালাপে বড় বার্তা, চিন-আমেরিকা সম্পর্ক এবার কোন পথে?
এবারের কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ মকর, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জীবনে এক নতুন দিশা দেখাতে চলেছে। শনিদেবের কৃপায় দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল মিলবে। যাঁরা এই রাশির অন্তর্গত, তাঁরা প্রতি শনিবার শনিদেবের পুজো ও বিশেষ মন্ত্র জপ করলে আরও বেশি শুভফল পেতে পারেন।





