Weather update: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, দুপুর গড়াতেই নামবে বৃষ্টি! কিন্তু সোমবার থেকে তাপমাত্রার বড় পরিবর্তন!

সকালটা রোদ ঝলমলে হলেও দুপুর গড়াতেই কি আবার নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? ভ্যাপসা গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। দিনকয়েক ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে গরম-আর্দ্রতার দাপট। এর মাঝে কখনও মাঝেমধ্যে সন্ধেবেলা স্বস্তির বৃষ্টি হলেও, স্থায়ীভাবে বর্ষা এখনও দক্ষিণবঙ্গে পৌঁছায়নি। তবে আজকের দিন কী থাকতে চলেছে? আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট।

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর গতি এখনও বেশ দুর্বল। ফলে বর্ষা ঢুকতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে তার আগে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবারও। সকাল থেকে রোদের দাপট থাকলেও দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর ফলে কিছুটা হলেও গরমের হাত থেকে মুক্তি মিলতে পারে।

আজকের দিন শহর কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। ফলে দিনের শেষে আবহাওয়া কিছুটা মনোরম হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে অপেক্ষা আরও কিছুদিন চলবে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।

আসন্ন সপ্তাহে দক্ষিণবঙ্গবাসীকে আবারও গরমের সঙ্গে লড়তে হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতে দিনের তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরমের প্রকোপ বাড়ার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুনঃ Astrology : শনি-বুধের ত্রিকোণ রাজযোগ! ৩ রাশির জীবনে আসছে সুবর্ণ সুযোগ, কাটবে সব বাধা।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি গতি-প্রকৃতি অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে। মৌসুমী বায়ু শক্তিশালী হলে দ্রুতই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আপাতত আগামী সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই গরমের মাঝে আপেক্ষিক স্বস্তি পেতে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles