শনিদেবকে কর্মফলের দাতা বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে মানুষের কর্ম অনুসারে ফল দেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবের অশুভ দৃষ্টির কারণে যেমন মানুষ নানান সমস্যার মুখে পড়তে পারেন, ঠিক তেমনই আবার শনিদেবের কৃপাদৃষ্টির ফলে মানুষের জীবন হয়ে উঠতে পারে রাজার মতো।
শনিদেবের আশীর্বাদের ফলে অনেকের জীবনেই সবসময় বিরাজ করে সুখ-সমৃদ্ধি। কিছু কিছু রাশির উপর বিশেষ কৃপা করেন শনিদেব। দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী-
মকর
মকর রাশির অধিপতি হলেন শনিদেব। এই রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ কৃপা রয়েছে শনিদেবের। মকর রাশির জাতক-জাতিকারা শনিদেবের কৃপায় সকল প্রকার সুখ পান। এই রাশির জাতক-জাতিকাদের খুব ভাগ্যবান বলে বিবেচিত করা হয়।
তুলা
তুলা রাশি শনিদেবের প্রিয় রাশি। এই রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ করেন শনিদেব। তুলা রাশির জাতক-জাতিকারা পরিশ্রমী ও সৎ হন। তাদের এমন স্বভাবের কারণেই তাদের উপর প্রসন্ন হন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র এই রাশির অধিপতি, যা সুখ ও সমৃদ্ধির গ্রহ।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের কৃপা সবসময় বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের স্বভাব বেশ সরল হয়। দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকেন তারা। এই স্বভাবের কারণেই শনিদেবের দয়া বজায় থাকে এই রাশির জাতক-জাতিকাদের উপর।
(বিশেষ দ্রষ্টব্যঃ উক্ত এই সকল কথাগুলি সত্যি নাও হতে পারে। সব কথাই যে সত্যি হবে, এমন কোনও দাবী করে না খবর ২৪x৭। এই সকল উক্তি জ্যোতিষীদের কথা অনুযায়ীই দেওয়া হয়েছে)





