শনিবারেই সর্বার্থ সিদ্ধি যোগ, বড়ঠাকুরের আশীর্বাদ পাবেন ৪ রাশি, সব কাজেই আসবে সাফল্য, মিলবে প্রশংসা

আগামিকাল ১৮ নভেম্বর, শনিবার মকর রাশিতে গোচর করবে চাঁদ। এছাড়াও আগামীকাল রবি যোগ, বৃদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে। আগামীকালই আবার প্রথমে উত্তর আষাঢ় নক্ষত্র ও পরে শ্রাবণ নক্ষত্রের প্রভাব লক্ষ্য করা যাবে।

হিন্দুধর্ম অনুসারে শনিবার দিনটি গ্রহরাজ শনির অতি প্রিয় দিন। এই দিন স্বয়ং বড়ঠাকুর নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামীকাল কর্মফলের দেবতা শনিদেবের আশীর্বাদ ঝরে পড়বে চার রাশির জাতক-জাতিকাদের উপর।

সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

আগামীকাল শিক্ষাক্ষেত্রে ব্যাপক সাফল্য পেতে পারেন এই রাশির জাতক-জাতিকাদের। বিশেষ কোনও প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে এগিয়ে যাবেন এরা। এই রাশির জাতক-জাতিকারা যারা ব্যবসা করছেন, তারা আর্থিক লাভের নতুন পথ খুঁজে পাবেন। যদি জীবনসঙ্গীর সঙ্গে কোনও মতবিরোধ থাকে, তাহলে আগামীকাল তা মিটে যাবে।

বৃষ রাশি

শনিবার সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে ভাগ্য খুলবে এই রাশির জাতক-জাতিকাদের। এদিন এই রাশির জাতক-জাতিকারা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। এই রাশির জাতক-জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

আগামীকাল এই রাশির জাতক-জাতিকারা যে কাজই করবেন, শনি ঠাকুরের কৃপায় তাতেই সাফল্য মিলবে। তবে সেই কাজগুলিই করুন, যা আপনি করতে পছন্দ করেন। অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে অপছন্দের কাজ করবেন না। এদিন এমনকি বিরোধীরাও এই রাশির জাতক-জাতিকাদের মতামত মেনে নেবে।

মিথুন রাশি

শ্রাবণ নক্ষত্রের প্রভাবে আগামীকালের দিনটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভালো হতে চলেছে। কোনও মূল্যবান সম্পত্তি লাভ হতে পারে। আগামীকাল পরিবারের সদস্যরা এই রাশির জাতক-জাতিকাদের কোনও উপহার দিতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে কোনও নতুন কাজে হাত দিন। মিলবে সাফল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর