জ্যোতিষশাস্ত্র মতে, সময় অন্তর প্রতিটি গ্রহ তাদের গতি ও অবস্থান পরিবর্তন করে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবনযাত্রা ও ভাগ্যের উপর। শনি গ্রহ, যিনি কর্মফলদাতা বলে পরিচিত, তিনি যখন বক্রী (পশ্চাৎমুখী) হন, তখন তার প্রভাব আরও তীব্র হয়ে ওঠে। জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ২০২৫ সালের ১৩ জুলাই থেকে বক্রী হতে চলেছেন শনি।
শনি বক্রী হলে সাধারণত তার প্রভাব তীব্রতর হয় এবং দ্রুত ফলপ্রদান করেন। তবে এটি সবসময় শুভ হয় না। কিছু রাশির ক্ষেত্রে তা কষ্টের সময় ডেকে আনে। এবারে শনির বক্রগতির ফলে চারটি রাশি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কারও জীবনে সাড়েসাতির শুরু, তো কারও ক্ষেত্রে ধাইয়ার ধাক্কা—সব মিলিয়ে জীবনে আসতে পারে টানাপোড়েন, আর্থিক ক্ষতি ও শারীরিক সমস্যা।
কোন কোন রাশির উপর পড়বে এই দুর্ভাগ্যজনক প্রভাব?
মেষ রাশি:
এই রাশির জাতকদের জন্য শনির সাড়েসাতি শুরু হচ্ছে। ফলে মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা ও ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। যেকোনও সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন জরুরি।
মীন রাশি:
এই রাশির জন্য সাড়েসাতির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। কর্মজীবনে বাধা, ব্যবসায় ক্ষতি ও চাকরিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই সময় ধৈর্য ও পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন।
ধনু রাশি:
১৩ জুলাই থেকে ধনু রাশির জাতকদের উপর ধাইয়ার কুপ্রভাব শুরু হচ্ছে। পুরনো কোনও শারীরিক অসুস্থতা ফিরে আসতে পারে। মানসিক উদ্বেগ বাড়তে পারে এবং পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।
সিংহ রাশি:
এই রাশির উপরেও ধাইয়ার শুরু। ফলে শারীরিক সমস্যা, পুরনো রোগের পুনরাবৃত্তি এবং মানসিক চাপের সম্ভাবনা রয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ Child Abuse Allegation: জগন্নাথের ছবি আঁকার ‘অপরাধে’ চতুর্থ শ্রেণীর ছাত্রীর শাস্তি, শিক্ষিকার অপসারণ চেয়ে উত্তাল হরিহরপাড়া!
১৩ জুলাই থেকে শনির বক্রী গতি চারটি রাশির জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। এই সময় আত্মবিশ্বাস, ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়াই হতে পারে বাঁচার উপায়। জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন—এই সময় ধর্মীয় কাজ, নিয়মিত ধ্যান ও শনি গ্রহ সংক্রান্ত পুজো পালনে বিশেষ উপকার মিলতে পারে।





