আসছে আগস্ট, আর সঙ্গে আসছে শুক্র গ্রহের এক গুরুত্বপূর্ণ গোচর। বৈদিক জ্যোতিষ মতে, ১ আগস্ট ২০২৫-এ শুক্র প্রবেশ করবে আর্দ্র নক্ষত্রে। আগে থেকেই, ২৬ জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করেছে। এখন, আর্দ্র নক্ষত্রে প্রবেশের পর শুক্রের শক্তি ও প্রভাব বদলে যাবে—যার ইতিবাচক প্রভাব পড়বে বিশেষ কিছু রাশির উপর।
আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি শুক্রের এই পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবে—
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য শুক্রের এই পরিবর্তন হয়ে উঠতে পারে এক আশীর্বাদ! শুক্র এখন আপনার রাশিচক্রের নবম ঘরে যাবে—এটি ভাগ্যের ঘর, তাই সহজেই বুঝতেই পারছেন, সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে আপনার জন্য। আটকে থাকা কাজগুলো এবার মসৃণভাবে এগোবে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ এবং দূর দেশে ভ্রমণের সম্ভাবনা—সব মিলিয়ে এক দারুণ সময় অপেক্ষা করছে। এমনকি গুরুর আশীর্বাদ বা বাবার সহায়তাও পেতে পারেন এই সময়ে। যেকোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও ভালো ফল আশা করতে পারেন।
সিংহ রাশি
শুক্রের গোচর সিংহ রাশির জাতকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে। শুক্র এখন ১১তম ঘরে যাবে—আর এটি অর্থ ও লাভের ঘর। তাই অবাক হওয়ার কিছু নেই যদি দেখেন হঠাৎ আয় বেড়ে যাচ্ছে! নতুন ইনকামের পথও খুলে যেতে পারে। বন্ধুদের থেকে সহায়তা পাওয়া, সামাজিক যোগাযোগ বাড়া, এমনকি প্রোমোশন বা বেতন বৃদ্ধি—সবই সম্ভব এই সময়টায়। বিবাহিত ও প্রেমের সম্পর্কেও থাকবে আনন্দ আর স্থিতি। যারা বিনিয়োগ করেন, তারাও লাভের মুখ দেখবেন বলে ইঙ্গিত মিলছে।
মিথুন রাশি
শুক্রের এই নতুন নক্ষত্রে প্রবেশ সরাসরি প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, আর সেটা মোটেই খারাপ নয়—বরং বেশ শুভই বলা যায়!
আপনার ব্যক্তিত্ব হবে আরও আকর্ষণীয়, কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ বাড়বে।
দাম্পত্য জীবনে সুখ আসবে, আর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়টা হতে পারে অত্যন্ত লাভজনক। আইনি ঝামেলা থাকলে, রায় আপনার পক্ষে আসার সম্ভাবনাও উজ্জ্বল। আর হ্যাঁ, ক্যারিয়ারে নতুন সুযোগের দরজাও খুলে যেতে পারে। অবিবাহিতদের জন্যও আশার আলো—এই সময়ে বিয়ের প্রস্তাব আসতে পারে।
আরও পড়ুনঃ Indian Railway : রেলের নতুন যুগের সূচনা! ঘণ্টায় ১১০ কিমি বেগে ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন!
এই তিন রাশি—তুলা, সিংহ এবং মিথুন —যাদের জন্য শুক্রের এই গোচর হতে চলেছে সত্যিকারের গেমচেঞ্জার! যদি এই রাশিগুলোর মধ্যে পড়েন আপনি, তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন, কারণ আগস্ট থেকে ভাগ্য দিতে চলেছে নতুন চমক! আপনার রাশি কোনটি? মিলছে তো এই পূর্বাভাসের সঙ্গে?





