জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে সুখ, সৌন্দর্য আর সমৃদ্ধির প্রতীক ধরা হয়। জন্মছকে শুক্র শক্তিশালী অবস্থানে থাকলে জীবনে কখনও টাকার অভাব হয় না, বরং প্রেম, বিলাসিতা আর আনন্দে জীবন ভরে ওঠে। বৃহস্পতির পর শুক্রকে সবচেয়ে শুভ গ্রহ মনে করা হয়। এই গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে যেতে প্রায় ২৩ দিন সময় নেয়। বুধ আর শনি শুক্রের বন্ধু, আর যাঁদের জন্মছকে শুক্র উচ্চ আসনে থাকে তাঁদের জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা বজায় থাকে। বিশেষ করে তিনটি রাশির ওপর শুক্রের প্রভাব সব সময়েই একটু বেশি থাকে। তাই এঁদের জীবনে ধন-প্রেম ও সৌন্দর্যের অভাব হয় না।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র। তাই এই রাশির জাতকদের ওপর শুক্রের প্রভাব সব সময়েই শক্তিশালী থাকে। বৃষ রাশির মানুষরা স্বভাবতই বুদ্ধিমান, কর্মঠ আর বাস্তববাদী হয়ে থাকেন। সৌন্দর্য আর ব্যক্তিত্বে এঁরা আলাদা পরিচয় গড়ে তোলেন। আশেপাশের মানুষ সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হন। বৃষ রাশির জাতক-জাতিকারা পোশাক-পরিচ্ছদে যত্নবান এবং চেহারায় অনেক সময় বয়সের তুলনায় কম বয়সী দেখান। অর্থভাগ্যও এঁদের অনুকূলে থাকে, মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে প্রাচুর্য বজায় থাকে।
তুলা রাশি
তুলা রাশির অধিপতিও শুক্র। তাই এই রাশির মানুষদের জীবনে সুখ-সমৃদ্ধি কখনও সহজে কমে না। এঁরা বোঝদার, কাজে দক্ষ এবং সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত ক্ষমতা রাখেন। তুলা রাশির জাতক-জাতিকারা সব কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করেন, আর একবার মনস্থির করলে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিছপা হন না। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এঁরা দারুণ সফল হন। শুক্রের কৃপায় তুলা রাশির মানুষরা আর্থিক ও ব্যক্তিগত জীবনে সমানভাবে ভারসাম্য রক্ষা করতে পারেন।
মীন রাশি
মীন রাশি শুক্রের উচ্চ রাশি হিসেবে পরিচিত। তাই এই রাশির মানুষদের ওপর শুক্রের আশীর্বাদ সব সময়েই বেশি কাজ করে। এঁরা সাধারণত সৃজনশীল ও কল্পনাপ্রবণ হন। শিল্প, সাহিত্য বা সৃজনশীল কাজে খ্যাতি পান সহজেই। জীবনে যা করার সংকল্প নেন, তাতে সফলতা পান। পাশাপাশি মনের দিক থেকেও এঁরা স্বচ্ছ ও উদার প্রকৃতির হয়ে থাকেন। তাই আশেপাশের মানুষের কাছ থেকে সম্মান ও ভালোবাসা পেতে দেরি হয় না।
আরও পড়ুনঃ পুজোর আগে পেট্রাপোলে ঢুকল পদ্মার ইলিশ, প্রথম দফায় এলো ৩৮ মেট্রিক টন
সব মিলিয়ে, বৃষ, তুলা আর মীন—এই তিন রাশি শুক্রের প্রিয় রাশি হিসেবে সবসময়েই ভাগ্যবান বলে মনে করা হয়। ধন, প্রেম আর সৌন্দর্যের কৃপায় এঁদের জীবন রঙিন হয়ে ওঠে।





