চলতি এপ্রিল মাসের ২৫ তারিখ জ্যোতিষশাস্ত্র মতে ঘটতে চলেছে এক গুরুত্বপূর্ণ গ্রহযোগ—অর্ধকেন্দ্র যোগ। মেষ রাশিতে অবস্থানরত সূর্যদেব এবং বৃষ রাশিতে বিদ্যমান বৃহস্পতির সম্মিলনে এই যোগ তৈরি হবে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, সূর্যকে রাজা এবং বৃহস্পতিকে গুরু হিসেবে মানা হয়। ফলে এই দুই গ্রহের মিলনে যেসব রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন, তাঁদের জন্য এটি হতে পারে জীবনে মোড় ঘোরানো সময়।
বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। বৃহস্পতি অবস্থান করছেন এই রাশির লগ্নভাবে, যার ফলে ভাগ্যের চাকায় গতি আসবে। যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশযাত্রার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময় শুভ হতে পারে। পারিবারিক কলহ মিটে গিয়ে সম্পর্ক মজবুত হওয়ার ইঙ্গিতও রয়েছে। কর্মক্ষেত্রে বা আইনি বিষয়েও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরি খোঁজার ক্ষেত্রেও এই সময় আশাব্যঞ্জক হতে পারে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের মধ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুরাগ বৃদ্ধি পাবে। হঠাৎ করেই মানসিক দিক থেকে এক ধরণের স্থিরতা অনুভব করতে পারেন। পরিবারকে সঙ্গে নিয়ে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। যাঁরা স্টক মার্কেট বা ট্রেডের সঙ্গে যুক্ত, তাঁদের পক্ষে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন থেকেও রেহাই মিলতে পারে এই সময়ে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক ও পেশাগত ক্ষেত্রে এটি হতে পারে এক উন্নতির সময়। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরিবেশে সাফল্যের মুখ দেখতে পারেন। ব্যক্তিগত উদ্যোগে করা যেকোনও প্রচেষ্টায় ইতিবাচক ফল আসতে পারে। নতুন আয়ের উৎস দেখা দিতে পারে এবং পুরনো আইনি সমস্যার নিষ্পত্তিও সম্ভব।
আরও পড়ুনঃ CJI: তিস্তা মামলায় একদিনে দু’দফা শুনানি! প্রাক্তন CJI-র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে চিঠি, দাবি সিবিআই তদন্তের!
এই বিশেষ গ্রহসংযোগের সময় যে রাশিগুলির উপর প্রভাব পড়বে, তাদের মধ্যে বৃষ, মিথুন ও বৃশ্চিক উল্লেখযোগ্য। এই সময়ে সদ্ব্যবহার করে মানসিক ও পেশাগত দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যাঁরা পরিকল্পনা করে এগোন, তাঁদের জন্য এটি হতে পারে এক ইতিবাচক পরিবর্তনের সময়। তবুও, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ব্যক্তিগত জন্মপত্র ও রাশিচক্র বিচার করে পরামর্শ নেওয়াই শ্রেয়।





