সূর্য যখন রাশি পরিবর্তন করে, তখন তার প্রভাব পড়ে জীবনের নানা ক্ষেত্রে। ঠিক তেমনই ১৬ নভেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সূর্যের বৃশ্চিক রাশিতে অবস্থান—অর্থাৎ বৃশ্চিক সংক্রান্তি—একাধিক রাশির জন্য শুভ নয় বলেই মনে করা হচ্ছে। মঙ্গলের রাশি বৃশ্চিকে এই একমাস ধরে সূর্যের গোচর আর্থিক সঙ্কট, মানসিক চাপ ও সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত দিচ্ছে। কোন কোন রাশি এই সময়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারে, দেখে নেওয়া যাক।
মেষ রাশি
এই সংক্রান্তিতে মেষ রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি ভুগতে পারেন শারীরিক অসুস্থতা ও আয়ের অনিশ্চয়তা নিয়ে। কোনও সিদ্ধান্তে ঝুঁকি থাকলে তা থেকে দূরে থাকাই ভাল। অকারণ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অর্থসংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। এই সময় ভ্রমণও অনুকূল নয়, তাই প্রয়োজন ছাড়া যাতায়াত এড়ানোই শ্রেয়।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই সময়টা মানসিকভাবে বেশ চ্যালেঞ্জিং হতে পারে। স্বাস্থ্যের সমস্যা যেমন দেখা দিতে পারে, তেমনই ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়েন তৈরি হবে। হঠাৎ বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। নতুন কাজ শুরু করার জন্য সময়টি মোটেই উপযুক্ত নয়। আবেগের বশে কোনও বড় সিদ্ধান্ত নিলে পরে আফসোস করার সম্ভাবনা প্রবল।
সিংহ রাশি
সিংহের অধিপতি সূর্য হলেও, এই গোচর তাদের খুব একটা সুবিধা দেবে না। অকারণে ঝামেলায় জড়ানো, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়া এবং যাত্রায় লোকসানের সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত ফল না মেলায় মানসিক চাপ বাড়বে। তাই ধৈর্য ধরে সময়টা কাটানোই বুদ্ধিমানের কাজ।
কন্যা রাশি
কন্যা রাশির জন্য এই সময় মানসিক অশান্তি, শরীর খারাপ ও ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দেবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। কথাবার্তায় অসাবধানতা বড় সমস্যার দিকে ঠেলে দিতে পারে। অর্থহানির যোগ থাকায় খরচের বিষয়ে সচেতন থাকা জরুরি। ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখা খুব প্রয়োজন।
আরও পড়ুনঃ মহালক্ষ্মী রাজযোগে ডিসেম্বরেই সৌভাগ্যের জোয়ার! তিন রাশির জীবনে আসছে অর্থবর্ষা
ধনু রাশি
ধনু রাশির জাতকদের আগামী একমাস আর্থিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হতে পারে। আয়ের তুলনায় খরচ বাড়বে, এবং মানসিক অশান্তি প্রেমের জীবনেও প্রভাব ফেলবে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি ও সম্পর্কে দূরত্ব তৈরির আশঙ্কা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজ খুব সতর্কতার সঙ্গে করা উচিত—উদাসীনতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।





