শুক্রের গোচরে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, জীবনে ‘আচ্ছে দিন’ আসছে এই ৪ রাশির, কেরিয়ারে ভালো সময়, উপচে পড়বে ভালোবাসা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান সময়ে গ্রহগুলি নানান রাশি এবং নক্ষত্রে গোচর করে থাকে। আর এই গোচরের প্রভাব পড়ে রাশিচক্রের সমস্ত রাশির উপরই। এই প্রভাব ভালো-খারাপ, দুইই হতে পারে। গত ১২ মার্চ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মেষ রাশিতে। শুক্রের এই রাশি পরিবর্তনের জেরে তৈরি হয়েছে মালব্য রাজ যোগ।

আর এই যোগের ফলে কয়েকটি রাশির ভাগ্য সহায় হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে তাদের। এর পাশাপাশি জীবনে সুখ ও ভালোবাসা উপচে পড়বে। সেই শুভ সময় কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে, তা একবার দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

শুক্র গোচরের ফলে তৈরি হওয়া মালব্য রাজ যোগের কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় উপস্থিত হতে চলেছে। তাঁরা কেরিয়ারের জন্য ভালো অফার পেতে পারেন। চাকরি ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন। কোনও জায়গায় টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল।

বৃষ রাশি

শুক্রের রাশি পরিবর্তনের ফলে তৈরি হওয়া মালব্য রাজ যোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হিসেবে প্রমাণিত হবে। দাম্পত্য জীবনে সুখ উপচে পড়বে। অন্য দিকে আবার বিবাহের যোগও তৈরি হবে। ফলে আসতে পারে বৈবাহিক প্রস্তাবও। আচমকাই হাতে টাকা আসতে পারে।

মীন রাশি

মীন রাশির দ্বিতীয় ঘরেই শুক্রের গোচর ঘটতে চলেছে। ফলে মীন রাশির জাতক-জাতিকারা আচমকাই এর সুফল পেতে চলেছেন। সপ্তম দৃষ্টি যদি জাতক-জাতিকাদের অষ্টম ঘরে থাকে, তাহলে শ্বশুরবাড়ির সঙ্গেও ভাল সম্পর্ক বজায় থাকবে। 

ধনু রাশি

মালব্য রাজ যোগের কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থলাভ হতে পারে। এই সময়ে এঁরা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি লাভ করতে পারবেন। এছাড়া সম্পদ লাভের নতুন পথ খুলে যাবে। বিনিয়োগ থেকেও ভালই লাভ আসবে।

RELATED Articles