আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে সরস্বতী পুজো। জ্যোতিষশাস্ত্রে বসন্ত পঞ্চমীকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সরস্বতী পুজোর সময় থেকে কয়েকটি রাশির জাতকদের জীবনে অনুকূল সময় শুরু হবে। শিক্ষা, কেরিয়ার, আর্থিক দিক থেকে লাভ হবে ওই রাশির জাতক-জাতিকাদের।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
সরস্বতী পুজো থেকে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ তৈরি হতে চলেছে। ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। যে কাজ শুরু করবেন, তাতেই সাফল্য মিলবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। আধ্যাত্মিক কাজে মন বসবে।
মেষ রাশি
সরস্বতী পুজোর সময় মেষ রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। ব্যবসায়ীদের ভালো সময় কাটবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আচমকা হাতে টাকা আসবে। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন।
মকর রাশি
সরস্বতী পুজো থেকে ইতিবাচক ফল লাভ করবেন মকর রাশির জাতক-জাতিকারা। আকস্মিক অর্থলাভের সুযোগ আছে। প্রেম সংক্রান্ত বিষয়ে মাধুর্য আসবে। যে মকর রাশির জাতক-জাতিকারা চাকরি করেন, তাঁরা চাকরির নয়া প্রস্তাব পেতে পারেন। আয়ের নয়া যোগ তৈরি হবে।
সিংহ রাশি
সরস্বতী পুজো থেকে সিংহ রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে উন্নতি হবে। চাকরির ক্ষেত্রে নয়া সুযোগ মিলবে। যাঁরা ব্যবসায়ীরা, তাঁদেরও লাভ হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে।
কুম্ভ রাশি
সরস্বতী পুজো থেকে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অনুকূল সময় শুরু হবে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কাজ। চাকরিতে নয়া সুযোগ মিলবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা।





