আজ ৫০০ বছর পর নিজের জন্মভূমিতে ফিরেছেন রামচন্দ্র। অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। মহাসমারোহে পালিত হয়েছে এই অনুষ্ঠান।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বেশ কিছু রাশি রয়েছে, যা শ্রীরামচন্দ্রের খুবই প্রিয়। এই বিশেষ রাশিগুলির উপর গোটা বছরই অশেষ কৃপা বর্ষণ করেন প্রভু।
দেখে নেওয়া যাক শ্রীরামচন্দ্রের প্রিয় রাশিগুলি কী কী ও তার বৈশিষ্ট্যই বা কী কী?
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা শ্রীরামের কৃপায় যে কাজে হাত দেন, সেই কাজেই কাঙ্খিত সাফল্য পান। নিজের মনের ইচ্ছার পূরণের স্বাদ পান এই রাশির জাতক-জাতিকারা। জীবনকালে নানান পূণ্য অর্জনের সুযোগও পেয়ে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের উপর শ্রীরামের কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকে। কখনও কোনও বিপদে পড়লে এঁরা সহজেই তা থেকে বেরিয়ে আসতে পারেন। দেবকৃপার ফলেই এই রাশির জাতক-জাতিকাদের এই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। পরিশ্রমের ফসল হিসাবে মান-সম্মান পেয়ে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি
নিজের কর্মস্থলে উচ্চস্থান লাভে খুবই লাভবান হন এই রাশির জাতক-জাতিকারা। শ্রীরামচন্দ্রের আশীর্বাদে অধিক পরিশ্রম করে কর্মস্থলে উচ্চস্থান লাভ করার সুযোগ পান এরা। রামনামে ভর করে নানান বিপদ কাটিয়ে উঠতে সমর্থন হন এই রাশির জাতক-জাতিকারা।
তুলা রাশি
ধর্মীয়ভাবের প্রতি অগাধ আস্থা এই রাশির জাতক-জাতিকাদের। এদের মধ্যে ধর্মীয় শক্তির প্রভাব বাড়তে থাকে। সমাজসেবামূলক কাজে বেশি মন দেন এই রাশির জাতক-জাতিকারা। কোনও কঠিন পরিস্থিতি এলে, তা সহজেই মোকাবিলা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।






