প্রত্যেক ব্যক্তির জীবনেই গ্রহ-নক্ষত্রের প্রভাব থাকে। গ্রহের রাশি পরিবর্তনের ফলে নানান রাশির উপর শুভ-অশুভ প্রভাব পড়ে। আগামী বছরের গোড়াতেই রাশি পরিবর্তন করতে চলেছে কেতু।
জ্যোতিষশাস্ত্রে কেতুকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে। এই কর্মপ্রধান গ্রহ কেতু নতুন বছরে রাশি পরিবর্তন করবে। এই রাশি পরিবর্তনের ফলে প্রভাবিত হবে ১২টি রাশিই। এই মুহূর্তে কেতু রয়েছে কন্যা রাশিতে। আগামী বছরের অক্টোবরে তা গমন করবে তুলে রাশিতে। এই গমনের ফলে বেশ কিছু রাশির উপর পড়বে অত্যন্ত ভালো প্রভাব।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেতু যাত্রার সময়টি শুভ হতে চলেছে। পরিবারে শান্তি ও সুখ থাকবে। সম্পর্কের উন্নতি হবে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন।
বৃষ রাশি
আপনি কেতু ট্রানজিট থেকে লাভবান হবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন। অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। বিনিয়োগের জন্য সময় অনুকূল যাচ্ছে। ব্যবসায় লাভ হবে।
মকর রাশি
মকর রাশির মানুষের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। টাকা আসবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য কেতু যাত্রা শুভ হতে চলেছে। এই সময়ে আপনি আপনার কাজে সাফল্য পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আইন-আদালতের বিষয়ে বিজয় হবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।





