এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। এখন বক্রী গতি চলছে শনিদেবের। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে শনি। এরপর ফের মার্গী হবেন শনিদেব। শনিদেবের এই বিপরীত গতির জেরে দারুণ লাভবান হবে ৪ রাশি। এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই বক্রী গতি বেশ শুভ প্রমাণিত হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
শনির পিছিয়ে যাওয়ার কারণে নানান অমীমাংসিত কাজ শেষ হবে এই রাশির জাতক-জাতিকাদের। কঠোর পরিশ্রমে করা কাজে সাফল্য পাবেন এরা। এই রাশির জাতক-জাতিকারা যে কাজ করার পরিকল্পনা করছেন, তাতে মিলবে সাফল্য।
বৃষ রাশি
শনির বিপরীত গতি প্রবল সুখ বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় কর্মক্ষেত্রে এদের কাজের প্রশংসা করা হবে। নতুন দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এদের প্রেম জীবনে মধুরতা বাড়বে।
মেষ রাশি
শনির পিছিয়ে যাওয়ার কারণে নানান অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এদের আয়ের উৎস বাড়বে। খ্যাতি বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
শনির বিপরীতমুখী গতি ও এর দ্বারা সৃষ্ট শশ রাজযোগ অত্যন্ত উপকারী হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। সৌভাগ্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।





