প্রতিদিন শিবের পুজো করলেও মহাশিবিরাত্রিতে শিবের ব্রত করে শিবের মাথায় জল ঢাললে শিবপুজোর মাহাত্ম্য অনেক গুণে বেড়ে যায়। শাস্ত্র অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এদিন সারাদিন উপবাস করে চার প্রহরে শিবলিঙ্গে জল ঢেলে পরের দিন উপবাস ভঙ্গ করার রীতি রয়েছে। বলা হয়, এই শিবরাত্রির দিন বিয়ে হয়েছিল শিব ও পার্বতীর। সেই কারণে শিবরাত্রিতে শিব-পার্বতীর পুজো করা হয়।
চলতি বছর আগামী ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। জ্যোতিষশাস্ত্র মতে, এই বছরের মহাশিবরাত্রির বিশেষ হতে চলেছে। কারণ প্রায় ৩০০ বছর পর এই শিবরাত্রিতে তৈরি হচ্ছে সর্বার্থসিদ্ধি যোগ, সিদ্ধযোগ ও শিবযোগ। জ্যোতিষশাস্ত্র বলছে, এই একাধিক মহাযোগ ও শিবরাত্রির এই দুইয়ের কারণে বেশ কিছু রাশি খুবই উপকৃত হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
এই বছরের শিবরাত্রি এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ বিবেচিত হবে। এই সময় সকল ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় চাকরিতে পদোন্নতি ও নতুন সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে এই রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক মজবুত হবে।
তুলা রাশি
এই মহাশিবরাত্রি খুবই বিশেষ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক ক্ষেত্রে অনেক সুবিধা পাবভেন এরা। আর্থিক প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এদের। সমাজে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
এই শিবরাত্রি এই রাশির জাতক-জাতিকাদের জন্যও খুবই শুভ হতে চলেছে। এই সময় সুখের বর্ষণ হবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। কোনও ভালো খবর পাওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়। অগ্রগতির নতুন পথও খুলে যেতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি
সুখবর আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় থেকেই শুভ দিন শুরু হতে চলেছে এদের। কর্মজীবনে সাফল্য, আর্থিক লাভ, সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।






