প্রতি বছর জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথি শনিদেবের জন্ম জয়ন্তী হিসেবে পালন করা হয়। এই বছর শনি জয়ন্তী পালন হবে আগামী ৬ জুন। বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব। কুম্ভ রাশির গ্রহ অধিপতি শনি নিজেই।
জ্যোতিষশাস্ত্র অনুসার ২০২৪ হল শনির বছর। এই কারণে কর্মফলের দেবতা শনির ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই বছর ধৃতি যোগ ও রোহিণী নক্ষত্রে শনি জয়ন্তী পালন করা হবে। এর শুভ প্রভাব তিন রাশির জাতক-জাতিকাদের উপর থাকবে। শনি ঠাকুরের কৃপায় এই শনি জয়ন্তীতে কেরিয়ারে বড় উন্নতি হতে চলেছে এদের।
এই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
শনি জয়ন্তীর ধৃতি যোগ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এদের। আচমকা বেশ আর্থিক লাভ হবে এই সময়। ব্যবসায় বড় চুক্তি সই করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এদের।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা যে কাজ নিয়ে কঠোর পরিশ্রম করছেন, সেই কাজে এবার সাফল্য পাবেন। যারা ব্যবসা করেন, তাদের জন্য ভালো সময় আসছে। এই সময় ব্যবসা আরও বাড়িবাড়াতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারে আরও উন্নতির সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। শনি ঠাকুরের আশীর্বাদে ব্যবসায় মোটা টাকা আর্থিক লাভ হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
এই যোগের ফলে জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনে আর্থিক সমস্যা কেটে যাবে। কোনও আটকে থাকা সরকারি কাজ সম্পূর্ণ হবে। কাজের পথে সমস্যা কেটে যাবে এদের। ফলে সহজে সাফল্য পাবেন এরা সম্পদ বাড়বে, বিনিয়োগ থেকেও লাভবান হবেন। ব্যবসার নতুন পরিকল্পনা লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!